২০২৬ নারী সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে ভারতে—দাবি টাইমস অব ইন্ডিয়ার

৪ সপ্তাহ আগে
ভারতের গোয়ায় আয়োজিত হতে যাচ্ছে ২০২৬ নারী সাফ চ্যাম্পিয়নশিপ। এমনটাই দাবি দেশটির সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার। আগামী ২৫ মে থেকে ৭ জুন গোয়ার ফতোর্দার নেহরু স্টেডিয়ামে নারী সাফের আয়োজন করতে যাচ্ছে অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন। আর ভারতে আয়োজিত হতে যাওয়া সাফে দক্ষিণ এশিয়ার সব দলের অংশগ্রহণ প্রত্যাশা করেন সাফের সাধারণ সম্পাদক পুরোষোত্তম কট্টেল।

টানা দুইবার নারী সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল নেপাল। আর হিমালয়ের দেশটির দশরথ রঙ্গশালা স্টেডিয়াম বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য পয়মন্ত ভেন্যু। এখানেই ২০২২ সালে প্রথম সাফের শিরোপা ঘরে তুলে বাংলাদেশ। এর দুই বছর পর ২০২৪ সালে আবারো সাফে মুকুট জেতে ঋতুপর্ণা-আফেঈদারা। 

 

২০২৬ নারী সাফ আয়োজন নিয়ে তৈরি হয়েছিলো সংকট। তবে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার দাবি সেই সংকট কেটে গেছে। টানা তিনবারের আয়োজক নেপাল থেকে সরিয়ে নারী সাফের আয়োজক সত্ত্ব দেয়া হয়েছে ভারতকে। ২০১৬ সালে সবশেষ নারী সাফ আয়োজন করেছিলো ভারত। 

 

আরও পড়ুন: ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলো ইরান ফুটবল দল

 

নেপালের কাঠমান্ডুর পরিবর্তে ভারতের গোয়ায় আয়োজিত হতে যাচ্ছে ২০২৬ নারী সাফ চ্যাম্পিয়নশিপ। টাইমস অব ইন্ডিয়ার দাবি সাফ আয়োজনের সর্বভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে চিঠি পাঠিয়েছে সাফের সাধারণ সম্পাদক পুরোষোত্তম কট্টেল। যেখানে ভারতে আয়োজিত হতে যাওয়া সাফে সবার অংশগ্রহণ প্রত্যাশা করেন তিনি। 

 

১৯৯৯ সালে ছেলেদের সাফ আয়োজন হয়েছিল ভারতের গোয়ায়। তবে ফতোর্দার নেহেরু স্টেডিয়ামে এই প্রথম নারী সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজিত হতে যাচ্ছে। আর এই টুর্নামেন্ট দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের মান আরো উন্নত করবে বলে প্রত্যাশা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কৈতানো ফার্নান্দেজ। 

 

আরও পড়ুন: ফর্টিসকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো বসুন্ধরা কিংস

 

‘দক্ষিণ এশিয়ায় নারী ফুটবল এগিয়ে যাচ্ছে এবং কারও যদি প্রমাণের প্রয়োজন হয়, তবে এশিয়ান কাপেই তা স্পষ্ট হয়েছে। ভারত ও বাংলাদেশ এশিয়ার সেরা ১০টি দলের মধ্যে রয়েছে এবং নেপালও বেশ শক্তিশালী। আমি নিশ্চিত যে খুব উঁচুমানের ম্যাচ হবে।’ 

 

আগামী ২৫ মে থেকে ৭ জুন পর্যন্ত গোয়ায় আয়োজিত হওয়ার কথা রয়েছে সাফ নারী চ্যাম্পিয়নশিপ।

]]>
সম্পূর্ণ পড়ুন