মনির হোসেন প্রকাশ কালা মনির উপজেলার কালিকাপুর গ্রামের রহিজ মিয়ার ছেলে।
গ্রেফতার হওয়া অন্যরা হলেন, মরাপুকুর পাড়ের মনির হোসেনের ছেলে ফয়সাল মিয়া (২২) ও খারপাড়ার আলমগীর হোসেনের ছেলে মো. শান্ত মিয়া (২৩)। ফয়সালের বিরুদ্ধে তিনটি মাদক, দুটি ডাকাতি, তিনটি চুরি ও একটি অস্ত্র আইনের মামলাসহ মোট নয়টি মামলা রয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের প্রসার নিয়ে ভয়ংকর তথ্য দিলেন পুলিশ সুপার
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে জেলা পুলিশের মিডিয়া উইংয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, মাদকসহ গ্রেফতারের ঘটনায় কসবা থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বাসার দেয়ালে চিরকুট লিখে প্রাণ দিলেন বৈষম্যবিরোধী নেতা
পুলিশের দেয়া তথ্য মতে, কসবা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ এলাকায় একটি মোটরসাইকেল আটক করে। মোটরসাইকেলের আরোহীদের তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
]]>

২ সপ্তাহ আগে
৬








Bengali (BD) ·
English (US) ·