১৭ দিনেও খোঁজ মেলেনি গাজীপুরে নিখোঁজ মাদ্রাসাছাত্র আহাদের

১ সপ্তাহে আগে
গাজীপুরে আব্দুল আহাদ নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান না মেলায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন শরীফপুর এলাকা থেকে গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) সে নিখোঁজ হয়।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, ওই দিন আব্দুল আহাদ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থানে ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি। পরে পরিবারের পক্ষ থেকে গাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

 

নিখোঁজের পর এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ ও পরিবার। ফুটেজে দেখা যায়, আহাদ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তবে এরপর সে কোথায় গেছে বা কার সাথে গিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজের এত দিন পরও কোনো সন্ধান না পাওয়ায় পরিবারটি এখন চরম দুশ্চিন্তায় রয়েছে।

 

আরও পড়ুন: টেকনাফ থেকে কিশোর হাফেজ সাঈদ নিখোঁজ

 

এ বিষয়ে গাছা থানা পুলিশ জানায়, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ সম্ভাব্য সব জায়গায় অনুসন্ধান চালানো হচ্ছে। নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পেতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে এবং দেশের অন্যান্য থানাতেও বার্তা পাঠানো হয়েছে।

 

কোনো সহৃদয় ব্যক্তি ছবিতে থাকা আব্দুল আহাদের সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা অথবা পরিবারের সাথে যোগাযোগ করার জন্য সবিনয় অনুরোধ জানানো হয়েছে। তার ফিরে আসার অপেক্ষায় পথ চেয়ে আছেন মা-বাবাসহ স্বজনরা।

]]>
সম্পূর্ণ পড়ুন