১৫ বছরের কম বয়সিদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করছে ফ্রান্স

২ সপ্তাহ আগে
১৫ বছরের কম বয়সিদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করছে ফ্রান্স। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে এরই মধ্যে এ বিষয়ে একটি প্রস্তাব পাস হয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য বিলটিকে উচ্চকক্ষে পাঠানো হয়েছে।

উচ্চকক্ষে অনুমোদন পেলে আগামী শিক্ষাবর্ষ থেকেই আইনটি কার্যকর করা হবে জানিয়েছে এলিসি প্রাসাদ। শিশুদের মানসিক স্বাস্থ্যের সুরক্ষা করতেই এই পদক্ষেপ বলে জানান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

 

অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দেশ হিসেবে ইউরোপের দেশ ফ্রান্সও ১৫ বছরের কম বয়সিদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করছে। স্থানীয় সময় সোমবার (২৬ জানুয়ারি) রাতে ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের বিলে সমর্থন দেয়।

 

১১৬ ভোটে পাস হয় বিলটি। প্রস্তাব অনুযায়ী ১৫ বছরের নিচে কিশোর-কিশোরীরা স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম ও টিকটকের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে না। উচ্চকক্ষ সিনেটে অনুমোদন মিললে আইন হিসেবে কার্যকর হবে প্রস্তাবটি।

 

আরও পড়ুন: ইউক্রেনে হামলা জোরদার রাশিয়ার, আরও ৫০০ বর্গকিলোমিটার ভূমি দখলের দাবি

 

বিল পাসের পর একে "বড় পদক্ষেপ" বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, সরকারকে দ্রুত পরবর্তী ধাপে যেতে হবে। আগামী শিক্ষাবর্ষ থেকেই নিষেধাজ্ঞা কার্যকর করা তাদের লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

 

আইন কার্যকর হলে রাষ্ট্রীয় মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা ক্ষতিকর সামাজিক মাধ্যমের তালিকা করবে। ১৫ বছরের নিচে সেগুলোর ব্যবহার সরাসরি নিষিদ্ধ হবে। তুলনামূলক কম ক্ষতিকর কিছু সাইট থাকবে আলাদা তালিকায়। তবে সেগুলো ব্যবহার করতে লাগবে অভিভাবকের অনুমতি।

 

একই সঙ্গে সিনিয়র স্কুল বা লিসেতে মোবাইল ফোন নিষিদ্ধ করার ধারা যুক্ত হয়েছে। প্রাইমারি ও মিডল স্কুলে এই নিষেধাজ্ঞা আগেই চালু ছিল। এছাড়াও ইউরোপের আরও কয়েকটি দেশ যুক্তরাজ্য, ডেনমার্ক, গ্রিস, স্পেন ও আয়ারল্যান্ড এমন আইনের বিষয় বিবেচনা করছে।

]]>
সম্পূর্ণ পড়ুন