আগের ম্যাচে কিলিয়ান এমবাপ্পে ও হুগো একিটিতের গোলে ব্রাজিলকে হারানোর পর, এই ম্যাচে পুরো একাদশই বদলে ফেলেন দেশম। শুরুতে দুই দলই সমানতালে লড়াই করলেও ধীরে ধীরে নিয়ন্ত্রণ নেয় ফ্রান্স। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় তারা।
২৯তম মিনিটে গোলের সূচনা করেন দিসায়ের দুয়ে। বক্সের ভেতর প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে নিচু শটে বল জালে পাঠান তিনি। জাতীয় দলের জার্সিতে এটিই ছিল তার প্রথম গোল। ৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্কাস থুরাম। ডান দিক থেকে আসা ক্রসে শক্তিশালী হেডে গোল করেন তিনি।
আরও পড়ুন: ‘মাথাই ঠিক করবে অবসর’—রোনালদো প্রসঙ্গে পর্তুগাল কোচ
দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। ৫৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন দুয়ে। এরপর ৬৩তম মিনিটে তাকে তুলে নেন দেশম, নামান একিটিকে'কে।
অন্যদিকে কলম্বিয়ার তারকা জেমস রদ্রিগেজ এবং লুইজ দিয়াজ প্রত্যাশা পূরণ করতে পারেননি। ৭৭তম মিনিটে জন আরিয়াস একটি গোল শোধ দিলেও ম্যাচে ফেরার জন্য তা যথেষ্ট ছিল না।
শেষ দিকে বদলি হিসেবে নামেন এমবাপ্পে, তবে গোল পাননি। একটি নিশ্চিত গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবুও সামগ্রিকভাবে দাপুটে পারফরম্যান্সে সহজ জয় তুলে নেয় ফ্রান্স।

২ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·