একসময় প্রেমের সম্পর্ক ছিল বলিউড অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। শুটিং সেটে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে তারা সম্পর্কে ছিলেন দীর্ঘ ৭ বছর। তবে হঠাৎই জীবনে বিচ্ছেদের সুর উঠলে জীবনসঙ্গী হিসেবে অন্যজনকে বেছে নেন তারা। বাস্তবে জুটি ভাঙার পর পর্দাতেও আর দেখা যায়নি এ জুটিকে। তবে আবারও রুপালি পর্দায় এ জুটির প্রেমের রসায়ন দেখা যেতে পারে এমন আভাস দিয়েছেন পরিচালক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে 'রাজনীতি'র পরিচালক প্রকাশ ঝা জানিয়েছেন, সিনেমাটির সিক্যুয়াল নিয়ে কাজ শুরু করার চিন্তাভাবনা শুরু হয়েছে। তবে কারা অভিনয় করবেন, সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ খবর প্রকাশ পেতেই ভক্তরা ধারণা করছেন, দীর্ঘ ১০ বছর পর একফ্রেমে আবারও বন্দি হতে পারে রণবীর-ক্যাটরিনা জুটি।
২০০৯ সালে মুক্তি পাওয়া 'আজব প্রেম কি গজব কাহানি' সিনেমাতে একসঙ্গে কাজ করার সময় ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে রণবীর-ক্যাটরিনার। পরে ২০১০ সালে প্রকাশ ঝা পরিচালিত 'রাজনীতি' সিনেমা এ জুটির রসায়ন আরও গভীর করে তোলে। কিন্তু হঠাৎই টানা সাত বছরের সম্পর্কের ইতি ঘটে ২০১৬ সালে অনুরাগ বসুর 'জগ্গা জাসুস' সিনেমার শুটিং চলাকালীন সময়ে। এরপর আর কোনো সিনেমাতে একসঙ্গে দেখা যায়নি তাদের।
এদিকে শোবিজে গুঞ্জন উঠেছে, ২০১০ সালে মুক্তি পাওয়া ‘রাজনীতি’ সিনেমার সিক্যুয়েলের নাম 'রাজনীতি ২' হতে পারে। প্রথম সিনেমাতে ক্যাটরিনা ও রণবীর জুটির রসায়ন মনে দাগ কাটে দর্শকের। সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অজয় দেবগন, নানা পাটেকর, অর্জুন রামপালের মতো তারকারাও। তাই সম্ভাব্য সিক্যুয়েল নিয়ে দর্শকদের আগ্রহও রয়েছে অনেক।
আরও পড়ুন: বিশ্বের ৫০০ স্ক্রিনে আবারও মুক্তি পাবে ‘ধুরন্ধর’
তাই ক্যারিয়ারকে গুরুত্ব দিয়ে ব্যক্তিগত অভিমান ভুলে 'রাজনীতি ২' সিনেমায় রণবীর ও ক্যাটরিনা জুটি বাঁধলে দীর্ঘ ১০ বছর পর এ জুটিকে পর্দায় দেখার সুযোগ পাবে দর্শক। সিনেমাটি ঘিরে ভক্তদের আগ্রহও দ্বিগুণ বাড়বে, এমনটাও অনুমান করছেন কেউ কেউ। তবে সিনেমা সংশ্লিষ্টরা অভিনয়শিল্পীদের নাম চূড়ান্ত না করা পর্যন্ত ভক্তদের আলোচনায় থাকবে এ সিনেমার নায়ক-নায়িকা জুটি।
আরও পড়ুন: ৬৬ বছরে মা হওয়ার জল্পনায় মুখ খুললেন নীনা গুপ্তা
প্রসঙ্গত, বর্তমানে ব্যক্তিজীবনে ভিন্ন পথে হাঁটছেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। রণবীর বিয়ে করেছেন অভিনেত্রী আলিয়া ভাটকে, আর ক্যাটরিনা বিয়ে করেছেন অভিনেতা ভিকি কৌশলকে। তবে ব্যক্তিজীবনে রণবীর ও ভিকির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। পাশাপাশি ভালো সম্পর্ক রয়েছে ক্যাটরিনা ও আলিয়ার মধ্যেও।
]]>

৪ সপ্তাহ আগে
৬








Bengali (BD) ·
English (US) ·