হেরেই চলেছে কলকাতা, গিলের ব্যাটে জয় গুজরাটের

১ সপ্তাহে আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের দুর্দশা কাটছেই না। ছয় ম্যাচ খেলে ফেললেও একমাত্র দল হিসেবে এখনো জয়হীন কলকাতা। এবার গুজরাট টাইটান্সের কাছে হেরে গেছে আজিঙ্কা রাহানের দল।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের দুর্দশা কাটছেই না। ছয় ম্যাচ খেলে ফেললেও একমাত্র দল হিসেবে এখনো জয়হীন কলকাতা। এবার গুজরাট টাইটান্সের কাছে হেরে গেছে আজিঙ্কা রাহানের দল।


শুক্রবার (১৭ এপ্রিল) আহমেদাবাদে কলকাতা নাইট রাইডার্সকে ৫ উইকেট ও ২ বল হাতে রেখে হারিয়েছে গুজরাট টাইটান্স।


এদিন আগে ব্যাট করা কলকাতা ক্যামেরন গ্রিনের ৫৫ বলে ৭৯ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৮০ রানে অলআউট হয়। জবাব দিতে নেমে অধিনায়ক শুভমান গ্রিনের ৫০ বলে ৮৬ রানের ইনিংসে ১৯.৪ ওভারে জয় নিশ্চিত করে গুজরাট।


ব্যাপক সমালোচনার মুখে থাকা আজিঙ্কা রাহানে আরও একবার ব্যাট হাতে ব্যর্থ। গুজরাটের বিপক্ষে ওপেনিংয়ে নেমে গোল্ডেন ডাক মেরেছেন। আরেক ওপেনার টিম শেইফার্ট ১৪ বলে ১৯ রান করেন। দ্বিতীয় ওভারে আউট হওয়ার আগে ৪ বলে ৮ রান করেন অঙ্গকৃশ রঘুবংশী। পাওয়ার প্লেতে ৩৭ রান তুলতে ৩ উইকেট হারায় কলকাতা।


আরও পড়ুন: আইপিএল ক্যারিয়ারে বুমরাহর চরম দুর্দিন, যে পরামর্শ দিলেন ইরফান পাঠান


চতুর্থ উইকেট জুটিতে গ্রিন ও রোভম্যান পাওয়েল কলকাতাকে কক্ষপথে ফেরান। ১১তম ওভারে অশোক শর্মা পাওয়েলকে ফেরান। আউট হওয়ার আগে ২০ বলে ২টি করে চার-ছয়ে ২৭ রান করেন তিনি।


ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন অনুকূল রায় (৯), রিঙ্কু সিং (১০) ও সুনীল নারিন (০)। রমনদীপ সিং শেষদিকে ৮ বলে ১৭ রানের ক্যামিও খেলেন।


কলকাতার ইনিংস বলতে গেলে একাই টেনেছেন গ্রিন। দশম ব্যাটার হিসেবে রশিদ খানের ওভারে আউট হওয়ার আগে ৫৫ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৭৯ রান করে কলকাতাকে লড়াইয়ের পুঁজি এনে দেন এই অজি।


গুজরাটের পক্ষে রাবাদা ৩টি, মোহাম্মদ সিরাজ ও অশোক শর্মা ২টি করে এবং প্রসিধ কৃষ্ণা ও রশিদ খান ১টি করে উইকেট শিকার করেন।


জবাব দিতে নেমে ৫ ওভারে ৫৭ রানের জুটি গড়েন সাই সুদর্শন ও শুভমান গিলের জুটি। ২২ রান করা সুদর্শনকে আউট করে জুটি ভাঙেন নারিন।


দারুণ খেলছিলেন জস বাটলার-গিল। ৯ ওভারেই গুজরাটের স্কোর দাঁড়ায় ৯৫। কিন্তু ১৫ বলে ২৫ রান করে বরুণ চক্রবর্তীর বলে আউট হন বাটলার।


ওয়াশিংটন সুন্দর ১৩ বলে ১৩ রান করে বরুণের বলে আউট হন।


তবে, গিলের ব্যাটে গুজরাট জয়ের পথেই হাঁটছিল। ১৭তম ওভারের শেষ বলে তিনি যখন আউট হন, তখন জয়ের জন্য গুজরাটের ১৮ বলে আর মাত্র ২৩ রান দরকার ছিল। বৈভব অরোরার বলে আউট হওয়ার আগে ৫০ বলর ৮ চার ও ৪ ছক্কায় ৮৬ রান করেন গিল। গ্লেন ফিলিপস বিদায় নেন ১৯ রান করে।

 

আরও পড়ুন: ডি’ককের শতরান বৃথা, টানা চতুর্থ হারে চাপে মুম্বাই


তবে রাহুল তেওয়াটিয়া (৭) ও শাহরুখ খান (৩) জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।


বরুণ চক্রবর্তী ২টি, নারিন, অরোরা ও রমনদীপ ১টি করে উইকেট শিকার করেন।


৬ ম্যাচে ১ পয়েন্ট কলকাতার। ৫ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে চারে গুজরাট।  

 

]]>
সম্পূর্ণ পড়ুন