হীরকখচিত ন্যুড 'কঙ্কাল' গাউনে এক দশক পর ফিরলেন মেট গালা কুইন

১ দিন আগে

হাল ফ্যাশন ডেস্ক 

মেট গালা কুইন বলা হয় এই পপ ডিভাকে। অথচ দশ বছর দেখা যায়নি তাঁকে এই রেড কার্পেটে। এবার রাজসিক প্রত্যাবর্তন করলেন বিয়ন্সে মেট গালায়। পরেছেন বিলাসবহুল ফ্রেঞ্চ ডিজাইনারের তৈরি হীরকখচিত কঙ্কাল ডিজাইনের ন্যুড গাউন । সঙ্গে নিয়ে এসেছেন মেয়ে ব্লু আইভি আর স্বামী জেজিকেও। বয়সসীমা ১৮ হলেও ব্লু আইভিকে অনুমতি দেওয়া হয়েছে মায়ের সঙ্গে রেড কার্পেটে হাঁটতে।

ফ্রান্সের বিলাসবহুল ডিজাইনার অলিভিয়ে রোস্তাঁর ডিজাইন করা এই রাজসিক গাউন
নেকেড বা ন্যুড গাউনের সঙ্গা বদলে দিয়েছে বিয়ন্সের এই লুক
বুকের পাঁজর, মেরুদন্ড আর হিপবোনের আদলে হীরকখচিত এই গাউন ডিজাইন করেছেন অলিভিয়ে
সঙ্গে আছে বর্মের মতো দেখতে ম্যাচিং হেডগিয়ার , দুল ও ব্রেসলেট
এর সঙ্গে আছে বিশাল ধুসর অম্ব্রে ফেদার কেপ
লেপটি নেমে গিয়েছে লম্বা ট্রেনের মতো
সঙ্গে এসেছেন মেয়ে ব্লু আইভি
ব্লু আইভি পরেছেন সাদা বাবল ড্রেস, সাদা ম্যাচিং জ্যাকেট আর কালো শেডস
স্বামী জেজিকেও দেখা যাচ্ছে কালো স্যুটে
লম্বা সোনালি কার্লসে মোহনীয় লাগছেন বিয়ন্সে
মেট গালার কো হোস্ট বিয়ন্সের এই গাউনটির ফ্রেঞ্চ রূপকার যে একসময় বালমাইনের প্রধান ডিজাইনার ছিলেন, সেটি গাউনের লাক্সারি লেভেল দেখেই বোঝা যাচ্ছে

ছবি: ইন্সটাগ্রাম

সম্পূর্ণ পড়ুন