হায়দরাবাদের দুই পেসার সাকিব-প্রফুলের বোলিং তোপে আসরের প্রথম হার রাজস্থানের

১ দিন আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক ম্যাচেই ইতিহাস গড়ে আলোচনায় উঠে এলেন ২৪ বছর বয়সি পেসার প্রফুল হিঙ্গে। তার পাশাপাশি সাকিব হুসেইনও করেছেন অসাধারণ বোলিং। তাদের বিধ্বংসী বোলিংয়ে ঘরের মাঠে টেবিল টপার রাজস্থান রয়্যালসকে (আরআর) উড়িয়ে দিয়ে দুর্দান্ত জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

প্রথমে ব্যাট করে হায়দরাবাদ তোলে ২১৬ রানের বিশাল সংগ্রহ। দলের হয়ে ইনিংসের মূল ভরসা ছিলেন ইশান কিষান। ৪৪ বলে ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ভারতীয় এই ব্যাটার। তার ঝড়ো ব্যাটিংয়ে বড় স্কোর গড়ে হায়দরাবাদ।


তবে ম্যাচের মোড় ঘুরে যায় হিঙ্গের হাত ধরে। নিজের অভিষেক ওভারের তিন বলে তিন উইকেট নিয়ে আইপিএলের ১৮ বছরের ইতিহাসে অনন্য নজির গড়েন তিনি। প্রথমে বৈভব সূর্যবংশীকে গোল্ডেন ডাক করানোর পর পরের বলেই ফেরান ধ্রুব জুরেলকে। ওভারের শেষ বলে লুয়ান-ড্রে প্রিটোরিয়াসকে আউট করে হ্যাটট্রিকের কাছাকাছি পৌঁছে যান হিঙ্গে।


আরও পড়ুন: নিয়ম ভাঙার দায়ে শাস্তি পেলেন মুম্বাই ও বেঙ্গালুরুর দুই ক্রিকেটার 


অন্য প্রান্তে আরেক অভিষিক্ত সাকিব হুসেইনও ছিলেন সমান ভয়ংকর। তিনি যশস্বী জয়সওয়ালকে আউট করে রাজস্থানের বিপর্যয় আরও বাড়ান। একসময় স্কোর দাঁড়ায় ৫ রানে ৪ উইকেট, পরে ৯ রানে ৫ উইকেট—যেখানেই কার্যত ম্যাচ শেষ হয়ে যায়।


দুই অভিষিক্ত মিলে নেন মোট ৮ উইকেট। সাকিব একাই শিকার করেন ৪ উইকেট। শেষদিকে ডোনোভান ফেরেইরা এবং রবীন্দ্র জাদেজা লড়াই করলেও চাপ সামলাতে পারেনি রাজস্থান।


এই জয়ে টানা দুই ম্যাচ হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়াল সানরাইজার্স হায়দরাবাদ। আর অভিষেকেই ইতিহাস গড়ে রাতারাতি তারকা বনে গেলেন প্রফুল হিঙ্গে।

]]>
সম্পূর্ণ পড়ুন