হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

৫ দিন আগে
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মাথায় অক্সিজেন সিলিন্ডার পড়ে মৃত্যু হয়েছে। নিহত মিজানুর রহমান (৭০) সদর উপজেলার মগড়া ইউনিয়নের নন্দবালা এলাকার মোকসেদ আলীর ছেলে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে হাসপাতালের ৯ম তলায় মেডিসিন ওয়ার্ডের লিফটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী সিলিন্ডার এনে রাখেন। তবে সেটি যথাযথভাবে সুরক্ষিত না রেখে দায়িত্বহীনভাবে রাখার সময় হঠাৎ সেটি রোগীর মাথার ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন।

 

আরও পড়ুন: টাঙ্গাইলে নারী ও নবজাতকের বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার

 

স্বজনরা আরও জানান, তাৎক্ষণিকভাবে চিকিৎসকদের জানানো হলেও কেউ দ্রুত এসে রোগীকে দেখেননি। পরে তারা জানতে পারেন, মিজানুর রহমান মারা গেছেন।

 

আরও পড়ুন: টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

 

এ বিষয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল সহকারী রেজিস্ট্রার ডাক্তার বুলবুল আহম্মেদ জানায়, গত বুধবার মিজানুর  রহমান  শ্বাসকষ্ট, ডায়াবেটিস রোগ নিয়ে  মেডিসিন বিভাগের ভর্তি হয়। এ সময়  বেড়ের পর্যাপ্ততা না থাকায় লিফটের সামনে  চিকিৎসা দেয়া হয়, শ্বাসকষ্ট বৃদ্ধি পেলে তাকে অক্সিজেন দেয়া হয়। এসময় অক্সিজেন সিলিন্ডারটি পড়ে গিয়ে চোখের সাইটে আাঘাত পায়, ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন