রোববার (২৬ এপ্রিল) দুপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা শেষে তিনি নিজে রোগীদের জন্য প্রস্তুত করা খাবার খেয়ে মান যাচাই করেন।
সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, রোগীসেবার মানোন্নয়ন, চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা, ওষুধ সরবরাহ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আরও পড়ুন: এমপি মুজিবুরের দুই নোটিশই খারিজ করলেন স্পিকার
সভায় অংশগ্রহণকারীরা রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। এসময় জনবল বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের ওপর গুরুত্ব দেয়া হয়।
সভাপতির বক্তব্যে সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান বলেন, হাসপাতালের সেবার মান উন্নত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।
আরও পড়ুন: পাম্পে জ্বালানি নিতে ঢুকতেই ভাঙা হলো এমপির গাড়ি
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোভন পাল, ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক, সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী, বীর মুক্তিযোদ্ধা তৈয়মুর রহমানসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।

১ সপ্তাহে আগে
৫








Bengali (BD) ·
English (US) ·