হাসপাতালে নিকোল কিডম্যান

৬ ঘন্টা আগে
হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান। ‘মার্গোস গট মানি ট্রাবলস’-এর শুটিংস্পটে তিনি অসুস্থ হয়ে পড়েন।

মার্কিন সংবাদমাধ্যম পেজ সিক্স-এর প্রতিবেদন থেকে জানা যায়, গত ২২ এপ্রিল‘মার্গোস গট মানি ট্রাবলস’-এর শুটিংয়ের প্রথম দিন সময় অসুস্থবোধ করেন নিকোল। কিন্তু পেশাদারিত্বে অনড় থেকে অসুস্থ অবস্থাতেই পুরো দিনের শুটিং শেষ করেন। এরপর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

 

অভিনেত্রীর সহকর্মী নিক অফারম্যান পিপল ম্যাগাজিনকে জানান, শুটিংয়ের প্রথম দিন ফ্লুতে আক্রান্ত হন নিকোল। শুটিংয়ে কয়েকশো এক্সট্রা শিল্পী নিয়ে বড়সড় সেট তৈরি থাকায় অভিনেত্রী প্রযোজকের আর্থিক লোকসান চাননি। যে কারণে অসুস্থ হয়েই কাজ চালিয়ে যান।

 

আরও পড়ুন: বিশ্বজুড়ে মুক্তি পেল মাইকেল জ্যাকসনের বায়োপিক

 

হাসপাতালে আইভি চিকিৎসা নেয়ার পর বর্তমানে সুস্থ আছেন ৫৮ বছর বয়সী এ অভিনেত্রী। গত কয়েক দশক ধরে হলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী তিনি।

 

আরও পড়ুন: বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রী অ্যানা হ্যাথাওয়ে

 

প্রসঙ্গত, অ্যাপল টিভি প্লাসে মুক্তি পাওয়া সিরিজ ‘মার্গোস গট মানি ট্রাবলস’। এ সিরিজে কুস্তিগীর ‘লেইস’ চরিত্রে অভিনয় করেছেন নিকোল। তার সহঅভিনয়শিল্পী অফারম্যান ধরা দিয়েছেন ‘জিংক্স’ চরিত্রে। সিরিজটি নিয়ে বর্তমানে দর্শক আগ্রহ বাড়ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন