জানা গেছে, হামে আক্রান্ত শিশুদের ৬০ ভাগের বেশির বয়স ৯ মাসের কম। যাদের কেউই হামের টিকা পায়নি। সাধারণত নিয়মিত কর্মসূচির আওতায় প্রথম ডোজ ৯ মাস এবং দ্বিতীয় ডোজ ১৫ মাস বয়সে দেয়া হয়। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী, ৯ মাসের পরিবর্তে এখন ছয় মাস বয়সেই প্রথম ডোজ টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
আরও পড়ুন: শিশুর হাম হলে যেসব খাবার ভুলেও খাওয়াবেন না
বুধবার (১ এপ্রিল) রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা গেছে, হাসপাতালগুলোতে বেড়েছে কয়েকগুণ বেশি হামের রোগী। দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে রোগীরা।
চিকিৎসকরা বলছেন, শিশুদের ৯ থেকে ১৫ মাসের মধ্যে হামের টিকার নিয়মিত কার্যক্রম ব্যাহত হওয়ার কারণেই বেড়েছে প্রাদুর্ভাব।
চলতি বছর রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে প্রায় ৭০০ রোগী এবং মারা গেছে ২৩ শিশু।
আরও পড়ুন: হাম কীভাবে ছড়ায় এবং লক্ষণ কী?
চিকিৎসকরা জানান, এবার হামে আক্রান্ত হওয়া শিশুদের মধ্যে ৬০ শতাংশের বেশিই ৯ মাস বয়সের কম। যাদের কেউই টিকা পায়নি। তাই ৬ মাস বয়স থেকে শিশুদের টিকা দেয়ার পরামর্শ দিচ্ছেন তারা।
স্বাস্থ্য অধিদফতর থেকে জানানো হয়েছে, জুনের প্রথম সপ্তাহ থেকেই টিকা মিলতে পারে ৬ মাস বয়সীদের জন্যও।
আরও পড়ুন: হামের সংস্পর্শে এলে কী করবেন?
]]>
১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·