শিশুদের নিয়ে শঙ্কায় দিনযাপন প্রতিটি পরিবার। চলতি বছরের মার্চ-এপ্রিল পর্যন্ত বাংলাদেশে হামের প্রকোপ উল্লেখযোগ্য হারে বেড়েছে। ভয়াবহ এ রোগে এখন পর্যন্ত যে শিশুদের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে বেশিরভাগেরই বয়স পাঁচ বছরের কম। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতিকে "উচ্চ ঝুঁকিপূর্ণ" বলে চিহ্নিত করেছেন।
এমন অবস্থায় টিকা গ্রহণই শিশুদের একমাত্র রক্ষাকবচ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হামের সংক্রমণ রুখে দিতে টীকা গ্রহণে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি প্রকাশিত এক ভিডিওভার্তায় জাতীয় দলের ক্রিকেটাররা দেশবাসীকে আহ্বান জানিয়েছেন যথাযথ নিয়ম মেনে শিশুদের হামের টিকা গ্রহণ করতে। এই ভিডিওবার্তায় অংশ নিয়েছেন তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম।
আরও পড়ুন: বিশ্বকাপ না খেলার ধাক্কা ‘ভুলতে শুরু করেছেন’ লিটনরা, লক্ষ্য এখন ২০২৮ আসর
ভিডিওতে ক্রিকেটাররা বলেন, 'আজ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলতে চাই। মাঠে নামার আগে আমরা যেমন প্যাড-হেলমেট পরে সুরক্ষা নিশ্চিত করি, তেমনই জীবনের প্রতিটি লড়াইয়েও সুরক্ষা প্রয়োজন। তবে আজ আমাদের এই আলাপটা ২২ গজের বাইরের। এই মুহূর্তে বাংলাদেশ এক ভয়াবহ ব্যাধির মোকাবেলা করছে–হাম।
হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা শিশুদের জন্য জীবনঘাতী হতে পারে। তবে আমরা সবাই মিলে এই হাম মোকাবেলা করতে পারি এবং একটু সচেতন হলেই হাম মোকাবেলা করা সম্ভব। একটি টিকাই আপনার শিশুকে হাম থেকে সুরক্ষা দিতে পারে। দেরি না করে আজই আপনার ৬ মাস থেকে ৫ বছরের সন্তানকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিয়ে হামের টিকা দিন।'

১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·