হাফ-ম্যারাথনে প্রথমবারের মতো মানুষকে পেছনে ফেলল রোবট! (ভিডিও)

৫ দিন আগে
বেইজিং ই-টাউন হিউম্যানয়েড রোবট হাফ-ম্যারাথনে রোবোটিক্সের ইতিহাসে এক ঐতিহাসিক মাইলফলক অর্জিত হয়েছে, যেখানে প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক পরিবেশে শীর্ষস্থানীয় মানব ক্রীড়াবিদদের পেছনে ফেলে দিয়েছে বেশ কিছু হিউম্যানয়েড রোবট।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববারের (১৯ এপ্রিল) এই আয়োজনে একটি ‘হিউম্যান-রোবট জয়েন্ট রান’ ছিল, যেখানে নিরাপত্তার জন্য প্রতিবন্ধক দিয়ে আলাদা করা ১০০টিরও বেশি হিউম্যানয়েড রোবট প্রায় ১২ হাজার মানব দৌড়বিদের সঙ্গে ২১.১ কিলোমিটার দীর্ঘ পথ দৌড়ায়।

 

প্রতিবেদন অনুসারে, চীনা প্রযুক্তি সংস্থা অনার-এর নির্মিত 'লাইটনিং' নামের বিজয়ী রোবটটি ২১.১ কিলোমিটারের দৌড়টি বিস্ময়করভাবে সম্পন্ন করেছে মাত্র ৫০ মিনিট ২৬ সেকেন্ডে। এই সময়কাল জ্যাকব কিপ্লিমো’র গড়া ৫৭ মিনিট ২০ সেকেন্ডের মানব বিশ্ব রেকর্ডের চেয়েও প্রায় সাত মিনিট দ্রুততর।

 

এবারের এই ফলাফল গত বছরের উদ্বোধনী অনুষ্ঠানের তুলনায় এক নাটকীয় অগ্রগতিও নির্দেশ করে, যেখানে দ্রুততম রোবটটির দৌড় শেষ করতে দুই ঘণ্টা ৪০ মিনিটেরও বেশি সময় লেগেছিল।

 

Just wrapped up: Beijing Yizhuang Humanoid Robot Half Marathon 2026.

Champion: Honor’s “Lightning” robot finished in 50:26 — smashing the human half-marathon world record by ~17 minutes. pic.twitter.com/3B4XUPrYSS

— Tesla Aaron L (@TeslaAaronL) April 19, 2026

 

উল্লেখযোগ্যভাবে, অনার-এর দল পোডিয়ামের তিনটি স্থানই দখল করেছে, যেখানে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী রোবটগুলো যথাক্রমে প্রায় ৫১ ও ৫৩ মিনিটে রেস শেষ করে।

 

আরও পড়ুন: বৃদ্ধাকে ভয় দেখানোর অভিযোগ, হিউম্যানয়েড রোবটকে আটকের ভিডিও ভাইরাল!

 

জানা যায়, দৌড়ের সময় উৎপন্ন তীব্র তাপ নিয়ন্ত্রণের জন্য সব রোবটেই ব্যবহার করে হয়েছে স্মার্টফোনে ব্যবহৃত উন্নত তরল শীতলীকরণ বা অ্যাডভান্স লিকুইড কুলিং প্রযুক্তি।

 

এনডিটিভি জানায়, ২০২৫ সালের উদ্বোধনী রেসের বিপরীতে, যেখানে সমস্ত মেশিন দূর থেকে নিয়ন্ত্রিত ছিল, এই বছরের ইভেন্টে প্রায় ৪০ শতাংশ রোবট তাদের নিজস্ব সেন্সর এবং এআই ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে কোর্সটি অতিক্রম করেছে।

 

প্রকৌশলী ডু জিয়াওডির মতে, বিজয়ী রোবটটি এক বছর ধরে নির্মাণাধীন ছিল এবং এটিকে সেরা মানব দৌড়বিদদের কৌশল অনুকরণ করার জন্য প্রায় ৯০ থেকে ৯৫ সেন্টিমিটার লম্বা পায়ের কাঠামো দিয়ে ডিজাইন করা হয়।

 

সূত্র: এনডিটিভি

 

]]>
সম্পূর্ণ পড়ুন