এক বিবৃতি দিয়ে নাম জমা দেওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে লিগ কর্তৃপক্ষ। পুরুষ ও নারীদের প্রতিযোগিতা মিলিয়ে মোট ১৮টি দেশ থেকে প্রায় এক হাজার ক্রিকেটার খেলার আগ্রহ প্রকাশ করেছেন। নাম জমা দেওয়া বাংলাদেশের ২৩ জনই পুরুষ ক্রিকেটার।
বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য বিগ ব্যাশ মাতানো রিশাদ হোসেনের। এই লেগি নাম জমা দিয়েছেন ৭৫ হাজার পাউন্ডে। অন্য ২১ জনের নিজ নিজ ভিত্তিমূল্য রিশাদের দামের অর্ধেকের চেয়েও কম। তৃতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য নাসুম আহমেদের—৩১ হাজার পাউন্ড। উল্লেখযোগ্য অন্যরা হলেন- নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, শামিম জোসেন, পারভেজ হোসেন ইমন ও রিপন মণ্ডল।
আরও পড়ুন: পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ
বিগত বছরগুলোতে দ্য হান্ড্রেডে প্লেয়ার বাছাই হয়েছে ড্রাফট পদ্ধতিতে। ষষ্ঠ আসরের আগে নিলাম পদ্ধতি চালু করেছে তারা। গত বছর ড্রাফট অনুষ্ঠান হয়েছিল ১২ মার্চ, এবার নিলাম অনুষ্ঠানও ১২ মার্চ বসবে। ১১ মার্চ হবে মেয়েদের প্রতিযোগিতার নিলাম।
নিলাম থেকে ৮টি দল তাদের স্কোয়াড সাজাবে ১৬ থেকে ১৮ জন প্লেয়ার দিয়ে। প্রতিটি দল ৪ জন করে বিদেশি নিতে পারবে। এর আগে প্রত্যেকটি দলকে সরাসরি চুক্তিতে ৪ জন করে খেলোয়াড় কেনার সুযোগ দেওয়া হয়েছে। সরাসরি চুক্তি করা যাবে ইংল্যান্ডের চুক্তিবদ্ধ ও বিদেশি ক্রিকেটারদের সঙ্গে।
বাংলাদেশের যারা নাম দিয়েছেন
মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী, লিটন দাস, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামিম হোসেন, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, রিপন মণ্ডল, মোহাম্মদ নাইম, সাব্বির রহমান, নাহিদ রানা ও সৌম্য সরকার।
]]>
৩ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·