হাদি হত্যা মামলার আসামিদের কীভাবে ফেরানো হবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

২ দিন আগে
হাদি হত্যা মামলায় অভিযুক্ত আসামিদের প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির।

সোমবার (১৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, ‘পালিয়ে যাওয়া সন্ত্রাসী শেখ হাসিনাকে ফেরত আনার অনুরোধ জানাতে থাকবো। ভারতের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ভালো আলোচনা হবে।’


আরও পড়ুন: পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ


কয়েক সপ্তাহের মধ্যে মেডিকেল এবং বিজনেস ভিসা চালু হবে বলেও উল্লেখ করেন তিনি।


পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চ্যালেঞ্জ থাকবে, তবে ভারতের সঙ্গে আলোচনার দরজা খোলা থাকলে পারস্পারিক সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব।’

]]>
সম্পূর্ণ পড়ুন