রেড কার্পেটের ঝলকানি, ভক্তদের উন্মাদনা আর তারকার জমকালো উপস্থিতির মাঝে অদৃশ্য এক দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকেন বডিগার্ডরা। এ নিরাপত্তা বলয়ের জন্য বলিউডে যেখানে খরচ ১ থেকে ৪ কোটি রুপি গুনতে হয় সেখানে হলিউডে এই অঙ্ক ছুঁয়ে ফেলে লাখ লাখ ডলার।
নিজের জীবন ঝুঁকিতে ফেলে তারকার জীবন বাঁচানোর বাজি থাকায় বডিগার্ড পেশা বেশ জনপ্রিয় ও রোমাঞ্চকরও। যে কারণে অনেক সময় তারকার বডিগার্ডরা পেয়ে যান তারকা খ্যাতি।
তারকাদের সবচেয়ে বিশ্বস্ত মানুষ এই বডিগার্ড। নিরাপত্তা দিতে তারকার সাথে ছায়ার মতো সঙ্গী হন তারা। মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, হলিউড তারকা টেইলর সুইফট থেকে কিম কার্দাশিয়ান- সবাই নিজেদের নিরাপত্তায় ব্যয় করেন বিশাল অঙ্ক।
টেইলরের দুই বডিগার্ডের পেছনে মাসে খরচ হয় লাখ লাখ ডলার। আবার কাইলি জেনারের নিরাপত্তা ব্যয় বছরে মিলিয়ন ডলারের ঘরে। বিশাল পরিমাণ এ অর্থই জানান দেয়, নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ তারকাদের জীবনে। বলিউডেও নিরাপত্তার চিত্রটা ভিন্ন নয়।
সাধারণত বডিগার্ডরা কোটি টাকার বিনিময়ে নিশ্চিত করেন তারকাদের সুরক্ষা আর নিজেরা থেকে যান আলোচনার আড়ালে। তবে সব ক্ষেত্রেই যে বডিগার্ডরা আড়ালে থাকেন এমন নয়। কিছু বডিগার্ড তার তারকার মতোই শোবিজ অঙ্গনে জনপ্রিয় হয়ে ওঠেন।
যেমন হলিউডের কিম কার্দাশিয়ানের বোন কাইলি জেনারের বর্ডিগার্ড পুলিশ অফিসার টিম চ্যাং, টেইলর সুইফটের বডিগার্ড ড্রিউ, সালমানের বিশ্বস্ত বডিগার্ড শেরা, শাহরুখ খানের পাশে থাকা বডিগার্ড রবি কিংবা ক্যাটরিনার বডিগার্ড দীপক- তারা শুধু নিরাপত্তাকর্মী নন, বলিউড ইন্ডাস্ট্রিতে একেকজন পরিচিত মুখ।
আরও পড়ুন: ২০ বছর পূর্ণ করতে যাচ্ছে ‘গ্যাংস্টার’, প্রকাশ্যে এলো সিনেমার অজানা গল্প!
তারকাদের প্রায় সব বডিগার্ডরাই কোটি টাকার মালিক। তবে সব বডিগার্ডের ক্ষেত্রে এ তথ্য সত্য নয় বলে দাবি উঠেছে। ভারতীয় গণমাধ্যমের তথ্যে উঠে আসা ভিন্ন চিত্র অনুসারে, বডিগার্ডদের কোটি টাকার মাসিক আয় আর বাস্তবতা এক নয়।
এ প্রসঙ্গে শাহরুখ খানের দেহরক্ষী ইয়াসিন খানের দাবি,
একসময় বলিউডে বডিগার্ডদের নির্দিষ্ট বেতনই ছিল না। এ পেশায় পারিশ্রমিক চালুর প্রচেষ্টা তিনিই প্রথম করেন। এরপরই ধীরে ধীরে বডিগার্ডরা নিজেদের প্রাপ্য দাবি করতে শুরু করেন।
ইয়াসিন খান জানান,
বড় তারকার সঙ্গে চুক্তিভেদে পারিশ্রমিক নির্ধারিত হয় বডিগার্ডদের। আর শুটিংয়ের সময় প্রযোজকরাও আলাদা করে অর্থ দেন। কিন্তু মাসে ৮-১০ লাখ বা বছরে কয়েক কোটি আয় বডিগার্ডদের তা সবার জন্য সত্য নয়।
এদিকে আলিয়া ভাটের বডিগার্ড ইউসুফ ইব্রাহিম জানান,
বলিউড বডিগার্ডদের মাসিক বেতন বেশিরভাগ ক্ষেত্রে প্রায় ২৫ হাজার থেকে ১ লাখ টাকার মধ্যেই থাকে।
আরও পড়ুন: বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রী অ্যানা হ্যাথাওয়ে
দুই জনপ্রিয় বলিউড তারকার বডিগার্ডদের থেকে পাওয়া এমন তথ্য জানান দিচ্ছে, বিশাল পারিশ্রমিকের আলোচিত সংখ্যার তুলনায় বাস্তবতায় পুরোপুরি ভিন্ন জীবনযাপন করছে বলিউডের বডিগার্ডরা।
]]>

১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·