জানা গেছে, ‘হোয়াইট’ নামের একটি হলিউড সিনেমায় পা রাখছেন বিক্রান্ত ম্যাসি। এই সিনেমায় বিক্রান্ত ম্যাসির সহশিল্পী হিসেবে পর্দায় দেখা যাবে হলিউডের সুপারস্টার অভিনেত্রী ও গায়িকা জেনিফার লোপেজকে।
আরও পড়ুন: মুক্তির আগেই শীর্ষে শাহরুখের ‘কিং’
এই সময় অনলাইনসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ‘হোয়াইট’-এ বিক্রান্ত ম্যাসির পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকছেন জেনিফার লোপেজ।
আরও পড়ুন: বলিউড কাঁপাচ্ছে যে তারকা দম্পতি
থ্রিলার ঘরানার সিনেমায় একটি গানও গাইবেন তিনি। যেটি একই সঙ্গে ইংরেজি ও স্প্যানিশ ভাষায় রেকর্ড করা হবে। সিনেমার পরিচালনায় থাকছেন সিদ্ধার্থ আনন্দ। এরই মধ্যে সিনেমার সিংহভাগ অংশের শুটিং শেষ। ইংরেজি এবং স্প্যানিশ ভাষা ছাড়াও আরও ২১টি ভাষায় ডাবিং করে সিনেমাটি মুক্তি দেয়া হবে।
সূত্র: ফিল্মফেয়ার

৪ সপ্তাহ আগে
৭







Bengali (BD) ·
English (US) ·