ট্রাম্প লিখেছেন, ‘আমরা এখন হরমুজ প্রণালী পরিষ্কার করার প্রক্রিয়া শুরু করছি, এছাড়া ইরানের ২৮টি মাইন নিক্ষেপকারী নৌকার সবগুলোই সমুদ্রের তলদেশে পড়ে আছে’।
ট্রাম্পের পোস্টের কয়েক মিনিট আগে প্রণালীটিতে মার্কিন নৌবাহিনীর জাহাজের উপস্থিতি সম্পর্কে জানা যায়।
আরও পড়ুন:হরমুজ প্রণালীতে নিজেদের পাতা মাইন খুঁজে পাচ্ছে না ইরান, দাবি যুক্তরাষ্ট্রের
এদিকে, সংবাদমাধ্যম অ্যাক্সিওসের একজন সাংবাদিক, নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানান, শনিবার বেশ কয়েকটি মার্কিন জাহাজ প্রণালীটি অতিক্রম করেছে। যদিও এর কিছুক্ষণ পরেই দেশটির সামরিক বাহিনীর এক কর্মকর্তা খবরটি অস্বীকার করেন যা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে, খবর প্রকাশ করে।
ট্রাম্প বারবার বলেছেন যে, মার্কিন বাহিনী ইরানের নৌবাহিনী ও বিমানবাহিনীকে ধ্বংস করে দিয়েছে এবং দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচিকে পঙ্গু করে দিয়েছে।
কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে যুদ্ধের পর জাহাজ চলাচলের ওপর ইরানি হামলার আশঙ্কায় হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে গেছে, যা বিশ্বব্যাপী তেল সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ।
রয়টার্স জানায়, প্রণালীটি রুদ্ধ করে দেয়ায় বিশ্বব্যাপী জ্বালানি বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন:কাতারসহ অন্যান্য দেশে আটকে থাকা ইরানি তহবিল ‘ছাড়তে’ যুক্তরাষ্ট্রের সম্মতি
এর আগে কয়েক সপ্তাহ অভিযানের পর ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে একটি যুদ্ধবিরতি হয়। এর মধ্যেই শনিবার ইসলামাবাদে পাকিস্তানের আয়োজনে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা আলোচনা শুরু করেছেন।
]]>
১ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·