হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্র-ইরান মিলে নিয়ন্ত্রণ করবে, ট্রাম্পের এই ধারণাকে উপহাস

৩ সপ্তাহ আগে
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে তেহরানের সঙ্গে ‘খুব ভালো ও ফলপ্রসূ’ আলোচনা হওয়ার দাবি করার একদিন পর, ইসরাইলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এছাড়া হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের কথাবার্তাকে উপহাস করেছে দেশটি।

নাম প্রকাশ না করার শর্তে তিনজন ঊর্ধ্বতন ইসরাইলি কর্মকর্তা বলেন, ট্রাম্প একটি চুক্তিতে পৌঁছাতে দৃঢ়প্রতিজ্ঞ বলে মনে হচ্ছে, কিন্তু তারা মনে করেন আলোচনায় ইরান যুক্তরাষ্ট্রের দাবি মেনে নেবে, এমন সম্ভাবনা খুবই কম।

 

এদিকে, সোমবার ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’ মন্তব্যের পর ইরান বলেছে, এখনো কোনো আলোচনা হয়নি।

 

আরও পড়ুন:‘পিছু হটেছেন’ ট্রাম্প, ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা হয়নি: তেহরান

 

এছাড়া দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানের দূতাবাস এক্স-এ একটি ছবি পোস্ট করেছে, যেখানে যাত্রীর আসনের সামনে একটি গাড়ির ড্যাশবোর্ডে একটি শিশুর গোলাপি রঙের স্টিয়ারিং হুইল রাখা। এর মাধ্যমে দৃশ্যত সাংবাদিকদের কাছে প্রচারিত ট্রাম্পের সেই ধারণাকে উপহাস করা হয়েছে, যেখানে তিনি ইরানের সর্বোচ্চ নেতা মুজতবার পাশাপাশি হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করার কথা বলেছিলেন।

 

এদিকে, দুই ঊর্ধ্বতন ইসরাইলি কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সঙ্গে ট্রাম্পের চুক্তির প্রস্তাব নিয়ে আলোচনার জন্য নিরাপত্তা কর্মকর্তাদের তলব করবেন বলে আশা করা হচ্ছিল।


এদিকে একজন পাকিস্তানি কর্মকর্তা বলেছেন, এই সপ্তাহে ইসলামাবাদে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হতে পারে।

 

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানান, শিগগিরই হরমুজ প্রণালী খুলে যাচ্ছে। ইরানের সঙ্গে চুক্তি হলে যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে তখন এই বাণিজ্যিক পথটি নিয়ন্ত্রণ করবে বলে জানান তিনি।

 

আরও পড়ুন:ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের, মুহূর্তেই কমল তেলের দাম

 

অন্যদিকে, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিবে একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবনে বড় গর্ত তৈরি হয়েছে। এই ক্ষতি সরাসরি আঘাতে হয়েছে, নাকি ক্ষেপণাস্ত্রটি প্রতিহত হওয়ার ফলে সৃষ্ট ধ্বংসাবশেষের কারণে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না।

 

সূত্র: রয়টার্স

]]>
সম্পূর্ণ পড়ুন