হরমুজ প্রণালিতে মার্কিন হামলায় ৫ বেসামরিক নাগরিক নিহতের দাবি ইরানের

১ দিন আগে
পণ্যবাহী নৌকার ওপর মার্কিন হামলায় পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে মঙ্গলবার (৫ মে) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র দাবি করেছেল, ছয়টি ইরানি স্পিডবোটে তারা হামলা চালিয়েছে। 


এতে বলা হয়, মার্কিন বাহিনী ওমানের উপকূল বরাবর খাসাব থেকে ইরানের দিকে যাত্রা করা দুটি ছোট বেসামরিক পণ্যবাহী নৌকায় হামলা চালিয়েছে এবং এতে নৌকায় থাকা পাঁচজন বেসামরিক যাত্রী নিহত হয়েছেন।

 

আরও পড়ুন:হরমুজের জলসীমার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব, নতুন করে পাল্টাপাল্টি হামলা ইরান-যুক্তরাষ্ট্রের

 

এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপার দাবি করেন,  মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালীতে ছয়টি ইরানি ছোট নৌকা ডুবিয়ে দিয়েছে।

 

কুপার একটি সংবাদ সম্মেলনে বলেন, মার্কিন অ্যাপাচি এবং এমএইচ-৬০ সিহক হেলিকপ্টার দিয়ে ইরানি নৌকাগুলোতে হামলা চালানো হয়।

 

সূত্র: সিনহুয়া

]]>
সম্পূর্ণ পড়ুন