নিহত গীতা রাণী হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আদমখানি গ্রামের বাসিন্দা এবং রাকেশ দেবের স্ত্রী।
পুলিশ জানায়, নিহত গীতা রাণী দেব শহরে মেয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। বাড়ি ফেরার পথে খোয়াই ব্রিজে পৌঁছালে একটি টমটম তাকে ধাক্কা দেয়। এতে ব্রিজ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আরও পড়ুন: সিরাজগঞ্জে পরিত্যক্ত ব্রিজ থেকে পড়ে প্রাণ গেল সাইকেল আরোহীর
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাইকা রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·