সোমবার (৩০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদের আদালতে আইভীর জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে বিচারক এ আবেদন নাকচ করে দেন।
এর আগে, এই হত্যা মামলায় আইভীকে গ্রেফতার দেখাতে গত ২৬ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তারের আদালতে শোন অ্যারেস্টের (গ্রেফতার দেখানো) আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা আবদুস সামাদ। আদালত ২ মার্চ শুনানির দিন ধার্য করেন। ওই দিন আইভীর জামিনের জন্য আবেদন করা হলেও তা নামঞ্জুর করে শোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর গত ৫ মার্চ শুনানির নির্ধারিত তারিখে তার আইনজীবীরা আবারও জামিন আবেদন করলে সেটিও নামঞ্জুর করা হয়।
আরও পড়ুন: আরও এক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো আইভীকে
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় একটি ভবনে অগ্নিসংযোগ করা হয়। এতে আগুনে পুড়ে মারা যান ডাচ্-বাংলা ব্যাংকের ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে নিয়োজিত মিস্ত্রি সেলিম মণ্ডলসহ তিন শ্রমিক। এ ঘটনায় ওয়াজেদ আলী নামের এক কৃষক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘এ মামলায় এজাহারে আইভীর নাম না থাকলেও ১১ মাস পর তাকে বেআইনিভাবে গ্রেফতার দেখানো হয়েছে। এই আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব।’
জানা গেছে, হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় দায়ের করা মোট ১১টি মামলায় আইভীকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১০টি মামলায় উচ্চ আদালত থেকে তিনি জামিন পেলেও পরবর্তীতে ৫টি মামলায় স্থগিতাদেশ দেয়া হয়, যা বর্তমানে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের ৯ মে ভোররাতে শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে আইভীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর থেকে তিনি কাশিমপুর কারাগারে বন্দি রয়েছেন।
]]>
২ সপ্তাহ আগে
২








Bengali (BD) ·
English (US) ·