আহত সিয়াম শেখ উপজেলার ছোট কালিয়া এলাকার নুরুজ্জামান শেখের ছেলে এবং মাজেদুল শেখ পার্শ্ববর্তী রামনগর এলাকার জহির শেখের ছেলে৷
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার মির্জাপুর এলাকায় সামসুন্নাহার কিন্ডারগার্টেন স্কুলে স্বাভাবিক কার্যক্রম চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে ঝড়ো হাওয়া শুরু হলে স্কুলের ওপর পাশে থাকা একটি নারিকেল গাছে ভেঙে পড়ে। এতে শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থী সিয়াম ও মাজেদুল আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কালিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের কর্মকর্তা হুমায়ুন জানান, সিয়ামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়া হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্কুল কর্তৃপক্ষকে আহত শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত এবং ব্যয় বহনের নির্দেশ দিয়েছেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল ইসলাম।
তিনি জানান, আহতদের চিকিৎসার সব ব্যয়ভার স্কুল কর্তৃপক্ষকে বহন করতে বলা হয়েছে। এ বিষয়ে গাফিলতির কোনো প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ইউএনও জিন্নাতুল ইসলাম।

৬ দিন আগে
৩








Bengali (BD) ·
English (US) ·