বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হকার পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আবদুস সালাম বলেন, সবকিছুতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, ঢাকায় কোনো শৃঙ্খলা নাই। এভাবে একটা শহর চলতে পারে না। এ নিয়ে সবার অসন্তোষ।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ দিয়ে প্রশাসক আবদুস সালাম বলেন, উচ্ছেদের বদলে হকারদের পুনর্বাসন করতে চেয়েছেন তিনি। হকারদের বিকল্প ব্যবস্থা ও শৃঙ্খলা ফেরানোর জন্যই প্রকল্প হাতে নিয়েছে সরকার।
হকারদের রাজধানী থেকে বিকেন্দ্রীকরণ করার কথা জানিয়ে প্রশাসক বলেন, আমরা চাই জনগণের জন্য রাস্তা, ফুটপাত পরিস্কার হোক। অল্প সময়ে দেশের চেহারা পাল্টে দিয়েছিলেন জিয়াউর রহমান। তারেক রহমানও সেই পথ অনুসরণ করছেন।
আরও পড়ুন: ডিজিটাল পরিচয়পত্র পেলেন ডিএনসিসির হকাররা, মিলল বসার নির্দিষ্ট স্থান
এদিকে বিকেলে ডিএনসিসির নগর ভবনে হকারদের ডিজিটাল পরিচয়পত্র প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
এ সময় হকারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মানবিক কারণে ডিএমপির মতো হকারদের বলপ্রয়োগের মাধ্যমে উচ্ছেদ না করে বিকল্প ব্যবস্থা করে দিয়েছি। এই পরিচয়পত্রের মাধ্যমে আপনারা কোথায় বসবেন, আপনার বৈধতা সব দেয়া রয়েছে। আপনাদের এমন জায়গার বসার ব্যবস্থা করেছি যাতে যানজট না হয়।’
তবে এই পরিচয়পত্র স্থায়ী বন্দোবস্ত নয় উল্লেখ করে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘এরজন্য আরও দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজন। ভবিষ্যতে হকার্স মার্কেটের ব্যবস্থা করা হবে। তবে আগের জায়গায় আর কেউ বসবেন না।’
]]>

৫ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·