সড়ক দুর্ঘটনায় নিহত সন্তোষ কেশবন নায়ার

২২ ঘন্টা আগে
মারা গেছেন মালয়ালম চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সন্তোষ কেশবন নায়ার। ভারতের কেরালায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় অভিনেতার।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার (৫ মে) সকালে কেরালায় অভিনেতার গাড়ির সঙ্গে দ্রুতগতিতে ছুটে আসা লরি ধাক্কা খায়। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনার গুরুতর আহত হন অভিনেতা ও তার স্ত্রী।

 

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, পথেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সন্তোষের। গুরুতর আহত অভিনেতার স্ত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

 

মালায়লম সিনেমা ও টেলিভিশনের পরিচিত মুখ ছিলেন অভিনেতা সন্তোষ কেশবন নায়ার। ১৯৮২ সালে ‘ইথু ঞ্জাঙ্গালুদে কথা’ সিনেমা দিয়ে অভিনয়জগতে পা রাখেন। ক্যারিয়ারে খলনায়ক ও কমেডি চরিত্রে অভিনয় করে বেশি জনপ্রিয় হন। একশোটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

 

আরও পড়ুন: অভিনয় থেকে বিরতি নিচ্ছেন ‘কেজিএফ’ খ্যাত যশ

 

অভিনেতার সর্বশেষ অভিনীত সিনেমা ‘মোহিনিয়াট্টম’। সিনেমাটি এখনও প্রেক্ষাগৃহে চলছে। এমন পরিস্থিতিতে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে পুরো মালয়ালম চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে।

 

আরও পড়ুন: 'জোকস' মামলায় মুক্তি পেলেন ভারতী-শেখর

]]>
সম্পূর্ণ পড়ুন