স্পিন চ্যালেঞ্জের মাঝেও বাংলাদেশ সফর হবে রোমাঞ্চকর— বিশ্বাস লাথামের

১ দিন আগে
বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। আগামী শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। তবে সফরকারীদের জন্য যে অপেক্ষা করছে ভিন্ন এক বাস্তবতা। তবুও কিউই অধিনায়ক টম লাথামের বিশ্বাস— বাংলাদেশ সফর হবে রোমাঞ্চকর।

দুই দেশের আবহাওয়ায় রয়েছে পার্থক্য, মাঠের খেলাতেও থাকবে আলাদা চ্যালেঞ্জ। নিউজিল্যান্ডে এখন গ্রীষ্মের শেষভাগ, আর বাংলাদেশে তো ইতোমধ্যে গরম শুরু হয়ে গেছে। সেদিন থেকে বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াটাও নিউজিল্যান্ডের খেলোয়াড়দের জন্য বড় এক চ্যালেঞ্জ। 

 

ঘরের মাঠে টাইগারদের স্পিন আক্রমণ যে কতটা ভয়ংকর, তা অবশ্য বেশ ভালো করেই জানে কিউইরা। যে কারণে স্পিন আক্রমণ নিয়েও চিন্তায় রয়েছে সফরকারীরা। কারণ, এই স্পিন আক্রমণই হতে পারে নিউজিল্যান্ডের সবচেয়ে বাধা। 

 

আরও পড়ুন: ডিপিএলের দলবদলের তারিখ জানাল বিসিবি

 

অধিনায়ক টম লাথাম বলেছেন, ‘যে ধরনের দল দেখতে আমরা অভ্যস্ত, এই দলটি পরিষ্কারভাবেই একটু আলাদা।’ 

 

বিভিন্ন টুর্নামেন্ট, চোট, বিশ্রাম এবং ব্যক্তিগত কারণ— এসব কারণে দলের অনেক সিনিয়র ক্রিকেটাররাই অনুপস্থিত। ফলে কম অভিজ্ঞদের নিয়েই বাংলাদেশের বিপক্ষে দল সাজাতে হয়েছে নিউজিল্যান্ডের। 

 

লাথাম বলেন, ‘আইপিএল, পিএসএলে অনেক ক্রিকেটার থাকায় কিছু তরুণ খেলোয়াড় সুযোগ পাচ্ছে। যদিও এমন নয় যে এদের সবাই তরুণ, তবে এমন কিছু ক্রিকেটার আছে, যাদের অভিজ্ঞতা আমাদের পরিচিতদের চেয়ে কিছুটা কম। কিন্তু পুরো স্কোয়াডের দিকে তাকালে দেখা যাবে, প্রত্যেকেই কোনো না কোনো সময়ে নিউজিল্যান্ডের হয়ে খেলেছে— সেটা টি-টোয়েন্টি হোক বা ওয়ানডে।’ 

 

আরও পড়ুন: বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিসিয়ালদের তালিকা দিলো বিসিবি

 

কিউই অধিনায়ক আরও বলেন, ‘প্রত্যেকেরই কিছু আন্তর্জাতিক অভিজ্ঞতা থাকাটা এই সফরের জন্য আশার কথা। যত বেশি অভিজ্ঞতা অর্জন করবে, ততই আমাদের দলের গভীরতা বাড়বে। বাংলাদেশে যাওয়ার আগে আমরা জানি যে, স্পিন সেখানে একটি বিশাল ভূমিকা পালন করে।’ 

 

তবে এই সফরকে সম্ভাবনার মঞ্চ হিসেবেই দেখছেন টম লাথাম। তার মতে, এই সফরটি হবে বেশ রোমাঞ্চকর। ‘রোমাঞ্চকর একটি সফর হবে এটি। অনেক সুযোগ থাকছে এখানে।’

]]>
সম্পূর্ণ পড়ুন