সম্প্রতি স্পটিফাই পাকিস্তান তাদের ইনস্টাগ্রাম পোস্টে শীর্ষ শিল্পীদের তালিকা প্রকাশ করে। সেখানে তালহা আনজুমের নাম সর্বপ্রথমে অবস্থান করছে। পাঁচ বছরের পর্যালোচনায় দেখা যায়, এ গায়ক প্রতিনিধিত্ব করছেন নতুন এক প্রজন্মকে।
‘গুমান’, ‘আফসানায়’, ‘বাজ’, ‘ডাউনার্স অ্যাট ডাস্ক’ এবং ‘লাম’—এ ধরনের গান তালহা আনজুমকে শ্রোতা মহলে রাতারাতি জনপ্রিয়তা করে তোলে। চলতি বছর ‘২এএম ইন লন্ডন’ শিরোনামে নতুন একটি সিঙ্গেলও মন জয় করে সংগীতপ্রেমীদের।
এদিকে স্পটিফাইয়ের তালিকায় তালহা আনজুমের পর রয়েছে আতিফ আসলাম, উমাইর, হাসান রহিম, নুসরাত ফতেহ আলি খান, তালহা ইউনুস, রাহাত ফতেহ আলি খান, আবদুল হান্নান, মানু এবং আসিম আজহারের নাম। কিংবদন্তি তারকারাও তাদের গান দিয়ে প্ল্যাপফর্মে বিপুল শ্রোতাপ্রিয়তা ধরে রেখেছেন।
আরও পড়ুন: বিয়ে করেছেন জুবিন নটিয়াল, পাত্রী কে?
প্রসঙ্গত, শীর্ষ সংগীতশিল্পীদের নাম প্রকাশ করার পাশাপাশি জনপ্রিয় গানের তালিকাও প্রকাশ করেছে স্পটিফাই। তালিকা অনুযায়ী,পাকিস্তানের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘ঝোল’, ‘পাল পাল’, ‘উইশেস’, ‘বিখরা’, ‘মান্দ’, ‘তু হ্যায় কাহাঁ’, ‘ইরাদায়’, ‘কাহানি শুনো’, ‘নাহি মিলতা’,‘পাসুরি’ গানগুলো উল্লেখযোগ্য। এসব গান পাকিস্তানের সাম্প্রতিক সংগীতধারাকে স্পষ্টভাবে তুলে ধরছে।
সূত্র: পাকিস্তান টুডে
আরও পড়ুন: ব্রিটিশ ব্যান্ড ‘গরিলাজ’-এর সঙ্গে আশা ভোঁসলের শেষ গান আলোচনায়
]]>
২ সপ্তাহ আগে
৯








Bengali (BD) ·
English (US) ·