নিজেই লিখেছেন দেশি গার্ল ভাইবের কথা। মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর মাঝে এক ধরনের পাশ্চাত্য আমেজের সৌন্দর্য আছে। দীর্ঘাঙ্গী এই সুন্দরীর মুখশ্রীতেও সেই ব্যাপারটা আছে। তবে নতুন ২ লুকে শাড়ি আর লেহেঙ্গার সাজে অন্যরকম আকর্ষণ ছড়াচ্ছেন তিনি। স্নিগ্ধতার আবেদনে প্যাস্টেল শেডের পোশাকে এই লুক দুটো দেখে নিই চলুন।
আকাশি শিয়ার জর্জেটের শাড়ি পরেছেন স্নিগ্ধা
আকর্ষণ বাড়িয়েছে ব্যাকলেস স্লিভলেস ম্যাচিং ব্লাউজ 
হালকা সফট গ্ল্যাম মেকওভারে ন্যুড গোলাপি লিপস আর খোলা সফট ওয়েভি হেয়ারস্টাইল খুব মানাচ্ছে
পার্ল ড্রপের ঝোলানো বড় দুল আর হালকা ব্রেসলেট পরেছেন তিনিছবি: স্নিগ্ধা চৌধুরীর ইন্সটাগ্রাম
ফটোগ্রাফি: পূর্ণ দাস
মেকওভার: পারভেজ আহমেদ
সাফিয়া সাথীর ক্রীমরঙা লেহেঙ্গা পরেছেন স্নিগ্ধা। স্লিভলেস ডিপনেক চোলি আকর্ষণ ছড়াচ্ছে
ট্রাডিশনাল ম্যাচিং ভারি নেকপিস, আংটি, চুড়ি ও দুল পরেছেন তিনি
খোলা চুল আর সফট গ্ল্যাম মেকওভারে দেখা যাচ্ছে ন্যুড কমলা লিপকালারছবি: স্নিগ্ধা চৌধুরীর ইন্সটাগ্রাম
ফটোগ্রাফি: রফিকুল ইসলাম (র্যাফ ক্লিক)
পোশাক: সাফিয়া সাথী
গয়না: ড্যাজল বাই সোনিয়া
ফ্যাশন নির্দেশনা: আশিকুর রহমান পনি








Bengali (BD) ·
English (US) ·