লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আগ্রাসী ছিল রাজস্থান। মাত্র ১৫ বছর বয়সি বৈভব সূর্যবংশী ১৬ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচের গতি বদলে দেন। তার ইনিংসে ছিল ৩ চার ও ৫ ছক্কা। এরপর যশস্বী জয়সওয়াল ২৭ বলে ৫১ রান করে ইনিংস এগিয়ে নেন। ধ্রুব জুরেল ১৬ ও অধিনায়ক রিয়ান পরাগ ২৯ রান করলেও মাঝপথে কিছুটা চাপে পড়ে রাজস্থান।
সেখান থেকে ম্যাচ ঘুরিয়ে দেন ডোনোভান ফেরেইরা ও ইমপ্যাক্ট সাব শিভম দুবে। পঞ্চম উইকেটে ৩২ বলে ৭৭ রানের জুটিতে জয় নিশ্চিত করেন তারা। ফেরেইরা ২৬ বলে ৫২ ও দুবে ১২ বলে ৩১ রানে অপরাজিত থাকেন।
পাঞ্জাবের বোলারদের মধ্যে যুজবেন্দ্র চাহাল ৩ উইকেট নিলেও বাকিরা ছিলেন খরুচে। অর্শদীপ ৪ ওভারে দেন ৬৮ রান।
আরও পড়ুন: হ্যাজেলউড-ভুবনেশ্বরের তোপে পাওয়ারপ্লেতে দিল্লির লজ্জার রেকর্ড, বেঙ্গালুরুর সহজ জয়
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ২২২ রান তোলে পাঞ্জাব। প্রিয়ংশ আর্য ২৯, কুপার কনোলি ৩০ ও প্রভসিমরান সিং ৫৯ রান করেন। অধিনায়ক শ্রেয়াস আইয়ার ৩০ রানে থামলেও শেষ দিকে ঝড় তোলেন মার্কাস স্টয়নিস। অজি এই অলরাউন্ডার মাত্র ২২ বলে ৪ চার ও ৬ ছক্কায় ৬২ রানের অপরাজিত ইনিংসে দলকে বড় সংগ্রহ এনে দেন।
তবু সেই রানও যথেষ্ট হলো না, রাজস্থানের দুর্দান্ত ব্যাটিংয়ে হার মানল পাঞ্জাব।

৬ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·