তবে সবচেয়ে চমকপ্রদ খবর হলো, দেশি পণ্য নতুন প্রো সেনসিটিভ টুথপেস্ট হোয়াইট প্লাসের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশের গর্ব বাংলাদেশের ফিজ, মোস্তাফিজ। দেশীয় পণ্যের পাশে দাঁড়িয়ে মোস্তাফিজ দেখিয়েছেন কীভাবে সচেতন পছন্দের মাধ্যমেও দেশের প্রতি ভালোবাসা জানানো যায়। বিজ্ঞাপনটিতে দেশপ্রেমের পাশাপাশি পণ্যটির গুণগত মানের দিকও তুলে ধরা হয়।
স্কয়ারের পক্ষ থেকে জানানো হয়, আধুনিক ফর্মুলা, আন্তর্জাতিক মান এবং দেশের মানুষের কথা মাথায় রেখেই তারা সুলভ মূল্যে পণ্যটি সম্প্রতি বাজারে এনেছে। বাংলাদেশি পণ্য ‘হোয়াইট প্লাস’ একদিকে যেমন দাঁতের সেনসিটিভিটি দূর করবে, অন্যদিকে সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের ওরাল কেয়ার নিশ্চিত করবে।
তাই নতুন প্রো-সেনসিটিভ টুথপেস্ট হোয়াইট প্লাসের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে মোস্তাফিজুর রহমান দেখিয়েছেন—দেশপ্রেম শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও প্রকাশ করা যায়। এটি মূলত এই বার্তাই দেয় যে, দেশপ্রেম শুধু ক্রিকেট মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ না রেখে, দেশি পণ্য ব্যবহারের মাধ্যমেও দেশের প্রতি সত্যিকারের ভালোবাসা প্রকাশ করা যেতে পারে।
মোস্তাফিজের এই দৃষ্টিভঙ্গি এবং দেশাত্মবোধের ডাক হোয়াইট প্লাসের মতো দেশি পণ্য ব্যবহারে এ দেশের মানুষকে আরও উদ্বুদ্ধ করবে বলে আশা করা হচ্ছে।
]]>
৪ সপ্তাহ আগে
৬








Bengali (BD) ·
English (US) ·