সোমবার (৬ এপ্রিল) ময়মনসিংহে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট জমা দেবে শিক্ষা মন্ত্রণালয়, পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।
বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় দেশের মহনগরের স্কুল-কলেজে অনলাইন ক্লাস নেয়ার পরিকল্পনা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে অংশীজনদের মতামত নিতে বুধবার (৮ এপ্রিল) বৈঠক ডাকা হয়েছে।
আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাস নিয়ে যে বার্তা দিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সোমবার (৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠির তথ্য অনুযায়ী রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বুধবার দুপুর দেড়টা থেকে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা শুরু হবে।
চিঠিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা ও যানজট নিরসন এবং বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা ও বিদ্যুৎ সাশ্রয় করার লক্ষ্যে শ্রেণিকক্ষে শিক্ষা কার্যক্রম পরিচালনার বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে।
৮ এপ্রিল দুপুর দেড়টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউটের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: শিক্ষকদের আলাদা পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
এতে আরও বলা হয়, সেমিনারে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং বিশেষ অতিথি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত থাকতে পারেন।
এছাড়া সেমিনারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবরাও উপস্থিত থাকবেন।
]]>
২ ঘন্টা আগে
১







Bengali (BD) ·
English (US) ·