শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর এই অভিযান পরিচালনা করেন ডিএমপি রমনা জোনের উপ-পরিচালক (ডিসি) মো. মাসুদ আলম। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার পর থেকেই এমন অভিযান চালাচ্ছেন তারা।
আরও পড়ুন: সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানে মারধরের ঘটনায় চার পুলিশ সদস্য প্রত্যাহার
রমনা জোনের ডিসি মাসুদ আলম জানান, মাদক দমন করা সম্ভব না হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব। পুলিশ মূলত মাদক ব্যবসায়ী, সেবনকারী ও বহনকারীদের ধরছে। এখন পর্যন্ত এ এলাকার শতাধিক মাদক ব্যবসায়ী সিন্ডিকেট সদস্যদের গ্রেফতার করে সাজার সম্মুখীন করা হয়েছে।
অভিযানের নানা ধরণের প্রতিবন্ধকতা উল্লেখ করে তিনি জানান, অভিযানে গেলে অর্ধবয়সি নারীরা সিনক্রিয়েট করে, কিন্তু মাদক থেকে সমাজকে বাঁচাতে কোনো বাধাই তোয়াক্কা করা হয় না।

৬ দিন আগে
২







Bengali (BD) ·
English (US) ·