বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাপের চর এলাকায় দুইটি স্থানে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা।
তিতাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মো. শবিউল আওয়াল জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে সরকারের সংশ্লিষ্ট কোনো সংস্থার অনুমোদন না নিয়ে সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত দুটি চুন কারখানায় অবৈধ গ্যাসের সংযোগ নিয়ে উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তিনটি ভাট্টিসহ কারখানা দুটি গুঁড়িয়ে দেয়া হয়। বিচ্ছিন্ন করা হয় অবৈধ গ্যাসের সংযোগও। দুটি কারখানা থেকে জব্দ করা হয় ৬০০ ফুট অবৈধ পাইপ, ৮ টি এয়ার মিক্স বার্নার, ২ টি ফ্যান ও ১ টি পানির পাম্প হ বিভিন্ন সরঞ্জাম। তবে অভিযানের সময় কারখানাগুলোর মালিকদের কাউকে না পাওয়ায় আর্থিক জরিমানা কিংবা আইনগত ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি বলেও তিতাসের এই ব্যবস্থাপক।
আরও পড়ুন: বিকেএমইএর সভাপতিকে ‘ফ্যাসিস্ট’ বলায় এমপির ওপর চড়াও মালিক-শ্রমিকরা
অভিযানে আরও উপস্থিত ছিলেন তিতাসের সোনারগাঁও আঞ্চলিক বিপনন বিভাগের আরএমএস ইঞ্জিনিয়ারিং, টেস্টিং ও সিলিং শাখার ব্যবস্থাপক প্রকৌশলী মো. ফয়জুল ইসলাম, সহকারী প্রকৌশলী সৈয়দ তাফহীম আহমেদ অনীক, সহকারী প্রকৌশলী মো. মুরাদ হুসাইন, আরএমএস ইঞ্জিনিয়ারিং, টেস্টিং ও সিলিং শাখার সহকারী প্রকৌশলী মো. ফরিদ হাসান এবং উপ-সহকারী প্রকৌশলী সালাউদ্দিন সরকার।
অবৈধ গ্যাসের সংযোগ স্থাপন ও ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা। এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

১ সপ্তাহে আগে
২







Bengali (BD) ·
English (US) ·