সৈয়দপুরের ঘটনা নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্রের অংশ: জামায়াত

১ মাস আগে
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটকের ঘটনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছে জামায়াতে ইসলামী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এই দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

 

প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, নির্বাচনে ভোটগ্রহণের আগমুহূর্তে জামায়াতে ইসলামীকে প্রশ্নবিদ্ধ ও বির্তকিত করতেই  ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর বেলাল উদ্দিন প্রধানকে আটকের নাটক সাজিয়েছে প্রশাসন। সৈয়দপুরের ঘটনা নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্রের একটা অংশ।

 

নির্যাতন ও অপমান সইতে না পেরে বেলাল উদ্দিন প্রধান স্ট্রোক করেছেন। ভোটের আগে জামায়াতকে মিডিয়া ট্রায়ালের শিকার করতেই নীলফামারীর পুলিশ সুপার জাহিদুল ইসলাম এই নাটক সাজিয়েছে।

 

আরও পড়ুন: কোনো অবস্থায় ভোটের মাঠ ছাড়বে না জামায়াত: মাহবুব জুবায়ের

 

ঘটনাটি সুপরিকল্পিত উল্লেখ করে সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বিমানবন্দরের সিসিটিভির ফুটেজ এত তাড়াতাড়ি মিডিয়ার কাছে গেল কীভাবে? সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নীলফামারীর পুলিশ সুপার জাহিদুল ইসলামকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানায় জামায়াত ইসলামী।

 

এ সময় অভিযোগ তোলা হয়, দেশের বিভিন্ন স্থানে জামায়াতের কর্মীদের হেনস্তার পাশাপাশি হুমকি-ধমকি দেয়া হচ্ছে। নির্বাচনকে বানচাল করতে জামায়াতের জনপ্রিয়তায় ভয় পেয়ে নাটক সাজানো হচ্ছে।

 

সব বাধা পেরিয়ে ইতিহাসের সেরা নির্বাচন হবে উল্লেখ করে জামায়াত ইসলামী বলে, প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করবে দল। জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যাবেন।

]]>
সম্পূর্ণ পড়ুন