দেখে নিন সেহরির পর বেশি ঘুমালে যা হতে পারে-
১. হজমে সমস্যা হতে পারে: সেহরির পরই বেশি সময় ঘুমালে খাবার ঠিকভাবে হজম হতে দেরি হয়। এতে গ্যাস, বুকজ্বালা বা অস্বস্তি দেখা দিতে পারে।
২. গ্যাস্ট্রিকের ঝুঁকি বাড়ে: খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে পেটে অ্যাসিড তৈরি হতে পারে। এতে গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা বাড়তে পারে।
আরও পড়ুন: সেহরিতে ৩ খাবার খেলে কোষ্ঠকাঠিন্য বাড়ে
৩. শরীর ভারী ও অলস লাগতে পারে: অনেকক্ষণ ঘুমালে শরীর ক্লান্ত বা ঝিমঝিম ভাব থাকতে পারে, ফলে সারাদিন কাজ করতে অনীহা লাগে।
৪. মাথাব্যথা বা মাথা ঘোরা: অতিরিক্ত ঘুমের কারণে অনেকের মাথা ব্যথা বা মাথা ঘোরা অনুভূত হতে পারে।
৫. ঘুমের রুটিন নষ্ট হতে পারে: সেহরির পর বেশি ঘুমালে রাতে স্বাভাবিক ঘুমের সময় পরিবর্তন হয়ে যেতে পারে, ফলে ঘুমের ছন্দ নষ্ট হয়।
কীভাবে ঘুমালে ভালো
১. সেহরির পর অন্তত ৩০–৪৫ মিনিট জেগে থাকা ভালো
২. হালকা হাঁটাহাঁটি করতে পারেন
আরও পড়ুন: সুস্থতা ধরে রাখবে সেহরির এই খাবারগুলো
৩. তারপর ঘুমালে ১–২ ঘণ্টা ঘুম যথেষ্ট
৪. খুব বেশি সময় টানা ঘুমানো এড়িয়ে চলা ভালো

৪ সপ্তাহ আগে
৮








Bengali (BD) ·
English (US) ·