সেমির আগে রিকভারি সেশনে সময় কাটালেন বাংলাদেশের ফুটবলাররা

২ সপ্তাহ আগে
সাফ অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের আগে বিশ্রামে কাটিয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। টানা দুটি হাইভোল্টেজ গেমের পর, রিকভারি সেশনে সময় কাটিয়েছেন সবাই। নেপালের বিপক্ষে দলকে প্রাণবন্ত রাখতেই এ সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের। সুইমিং পুলে রিকভারি সেশনের পর এখন উজ্জীবিত ফুটবলাররা। সেমিতে নেপালকে হারিয়ে ট্রফি জয়ে চোখ প্রবাসী ডেকলান এবং ইব্রাহীমের।

সাফ চ্যাম্পিয়নশিপে যাওয়ার আগে থেকেই এ দলতাকে নিয়ে সবার উচ্চাশা ছিলো শিখরে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছাড়াও দলে এক ঝাঁক প্রতিশ্রুতিশীল ফুটবলারের উপস্থিতি আশা বাড়িয়েছিল ফেডারেশনের। একদম শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভান এবং ডেকলান সুলিভানের যোগ দেয়া সেই পালে হাওয়া দেয় আরো বেশি। সঙ্গে হেড কোচ মার্ক কক্স তো ছিলেনই। 

 

গ্রুপ পর্বের প্রথম ম্যাচটাই ছিলো কক্স বাহিনির বড় চ্যালেঞ্জ। কিন্তু পাকিস্তানের বিপক্ষে সে ম্যাচটা ভালোভাবেই উতরে যায় লাল সবুজ। রোনান সুলিভানের জোড়া গোলে সহজেই সেমির টিকিট কাটে বাংলাদেশ। কিন্তু আলোচনায় ছিলো দলের বোঝাপরার অভাব। কিন্তু ভারত ম্যাচ জিততে না পারলেও, সে অপবাদ ছুড়ে ফেলতে পেরেছেন ফুটবলাররা। ১-১ গোলের ড্র এখন তাতিয়ে রেখেছে যুবাদের। 

 

আরও পড়ুন: বার্সা থেকে মেসির বিদায়ে দোষ কার? বিস্ফোরক দাবি সাবেক প্রেসিডেন্টের

 

পরপর দুটো হাইভোল্টেজ ম্যাচের পর এবার বিশ্রামের পালা। সেমিফাইনালের আগে অনুশীলনে নামেনি বাংলাদেশ। বরং সুইমিং পুলে রিকভারি সেশনে ব্যস্ত ছিলো সবাই। দলের মধ্যে আরো বেশি জেলিং এবং বড় ম্যাচের আগে সবাইকে নির্ভার রাখতেই এ কৌশল টিম ম্যানেজমেন্টের। 

 

অনুশীলনে ঘাম না ঝড়ালেও, সুইমিংপুলেই নিজেদের প্রস্তুত করে নিয়েছেন ফুটবলাররা। ছোটোখাটো ইনজুরি থেকে শুরু করে যার যা সমস্যা ছিলো সব কিছু নিয়েই কাজ করেছেন আলাদাভাবে। প্রেসার গেমের পর নতুন করে উজ্জীবিত হতে এই সেশনের খুব দরকার ছিলো বলে মনে করেন তারা। নেপালকে হারিয়ে সামনে আরো বড় স্বপ্ন দুই প্রবাসী ফুটবলারের। 

 

আরও পড়ুন: ‘মাথাই ঠিক করবে অবসর’—রোনালদো প্রসঙ্গে পর্তুগাল কোচ

 

ডেকলান সুলিভান বলেছেন, ‘আমরা দলের সাথে একটি রিকভারি সেশন শেষ করলাম। এটি বেশ ভালো ছিল। টানা দুটি বড় এবং কঠিন ম্যাচের পর পা সচল করা সত্যিই দরকার ছিল। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব, পরবর্তী ম্যাচটি জিতব এবং তারপর পুরো টুর্নামেন্ট জেতাই আমাদের লক্ষ্য।’ 

 

ইব্রাহীম হাসিব নেওয়াজ বলেছেন, ‘খুবই ভালো, পায়ের জন্য এটি দারুণ ছিল। দুটো দীর্ঘ ও কঠিন ম্যাচের পর এটি প্রয়োজন ছিল। আমরা সুইমিং পুলে কিছুটা সময় কাটিয়েছি, পায়ের মুভমেন্ট, হিপস এবং স্ট্রেচিং করা হয়েছে। ফোম রোলিংও করেছি, সব মিলিয়ে সেশনটি খুব ভালো ছিল।’ 

 

আগামী ১ এপ্রিল সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

]]>
সম্পূর্ণ পড়ুন