স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় প্রথমে একজন শ্রমিক ভেতরে নামেন। কিছুক্ষণ পর তার কোনো সাড়া না পেয়ে অপর শ্রমিক তাকে উদ্ধারের জন্য নিচে নামেন। পরে দুজনই অচেতন হয়ে পড়েন। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের প্রভাবে তারা শ্বাসরোধে মারা গেছেন।
আরও পড়ুন: ফেনীতে স্কুলছাত্র নাশিত হত্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড
এ বিষয়ে সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিক অচেতন হয়ে পড়েন। প্রাথমিকভাবে বিষাক্ত গ্যাসে শ্বাসরোধজনিত কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
]]>
৬ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·