বাংলাদেশের সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার ও বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডেভেলপমেন্ট কোচ আশিকুরের সঙ্গে বৈভবের পরিচয় ২০২৩ সালে বিজয়ওয়াড়ায় একটি ত্রিদেশীয় সিরিজে। সেখানে বাংলাদেশ, ইংল্যান্ড ও ভারতের অনূর্ধ্ব-১৯ দল অংশ নেয়। ভারত দুটি দল নামিয়েছিল, আর ‘বি’ দলে ছিলেন বৈভব।
আশিকুর জানান, নেট সেশনে প্রথম পরিচয়ের পর তাদের সম্পর্ক গভীর হয়। খাবারের খোঁজে বের হলে বৈভব তাকে ডাকেন এবং আরেক ক্রিকেটারকে নিয়ে একসঙ্গে ডিনারে যান। সেখান থেকেই শুরু বন্ধুত্ব।
আরও পড়ুন: সূর্যবংশীর ব্যাটে ‘এআই চিপ’, পরীক্ষা করতে বললেন পাকিস্তানি উপস্থাপক
ধীরে ধীরে নিয়মিত হয়ে ওঠে তাদের ডিনার আর আড্ডা। সেই সম্পর্ক টিকে আছে এখনও। আইপিএলে সুযোগ পাওয়ার পরও বৈভব নিয়মিত আশিকুরের সঙ্গে ব্যাটিং ও অনুশীলন নিয়ে কথা বলেন। আশিকুর জানান, বৈভব বলেছিল—সেন্টার অব এক্সেলেন্সে ঘণ্টার পর ঘণ্টা ছক্কা মারার অনুশীলন করানো হয়।
আশিকুর বলেন, 'সে খুব প্রতিভাবান। হয়তো আমার সঙ্গে কথা বলে স্বস্তি পায়। এত দূর এসেও সে বদলায়নি।'
সম্প্রতি কাতারে আবার দেখা হয় দুজনের। আশিকুরকে জড়িয়ে ধরেন বৈভব, একসঙ্গে রাতের খাবার খান। পরদিনই ইউএইর বিপক্ষে করেন ২০০ রান।

৬ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·