'সুষ্ঠু নির্বাচনী পরিবেশ দিতে না পারলে পদত্যাগ করুন', ইসিকে জোবাইরুল আরিফ

২ সপ্তাহ আগে
শেরপুর-৩ আসনে ইশতেহার পাঠের আয়োজনকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে উপজেলা জামায়াতের সেক্রেটারি নিহতের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) জোবাইরুল হাসান আরিফ। তিনি নির্বাচন কমিশনকে (ইসি) উদ্দেশ্য করে বলেন, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে না পারলে এখনই পদত্যাগ করা উচিত।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

 

জানা গেছে, শেরপুর-৩ আসনে সহকারী রিটার্নিং অফিসারের কক্ষে ইশতেহার পাঠের সময় জামায়াত-বিএনপির বাগবিতণ্ডার সূত্র ধরে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রাণ হারান। এই ঘটনাকে নির্বাচনী তফসিল ঘোষণার পর প্রথম হত্যাকাণ্ড হিসেবে দেখা হচ্ছে।

 

​চট্টগ্রাম-৮ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী জোবাইরুল হাসান আরিফ এক বিবৃতিতে বলেন, 'গণঅভ্যুত্থান-পরবর্তী সবচেয়ে বড় ফসল হলো এই নির্বাচন। অথচ আজ সহকারী রিটার্নিং অফিসারের কক্ষের মতো গুরুত্বপূর্ণ স্থানেও মানুষ নিরাপদ নয়। চট্টগ্রাম-৮ আসনে সংগঠিত প্রথম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ইন্টারিম গভর্মেন্ট করতে ব্যর্থ হওয়ার কারণেই অপরাধীরা আজ বেপরোয়া হয়ে উঠেছে।'

 

আরও পড়ুন: শ্রীবরদীতে জামায়াত নেতা খুনের ঘটনায় শাস্তির দাবি ডা. শফিকুর রহমানের

 

তিনি নির্বাচন কমিশনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, 'আপনারা যদি লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়ন করতে না পারেন, তবে আজই পদত্যাগ করুন। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ উপহার দিতে না পারলে জনগণের আমানত নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আপনাদের নেই। এখনই দায়িত্ব থেকে সরে দাঁড়ান।'

 

​নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'কোনো অপশক্তিকেই গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে দেয়া হবে না।'

 

আরও পড়ুন: ফরিদপুরে ব্যানার টানানোর সময় স্বতন্ত্র প্রার্থীর ২ সমর্থককে কুপিয়ে জখম

 

তিনি অনতিবিলম্বে শেরপুরের এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

]]>
সম্পূর্ণ পড়ুন