বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় বাগেরহাট খান জাহান আলী ডিগ্রি কলেজ কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন। এ সময় একই কেন্দ্রে তার স্ত্রী তাহমিনা লিমাও ভোট প্রদান করেন।
এ সময় তাৎক্ষণিক বক্তব্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শেখ জাকির হোসেন বলেন, ‘ভোটারদের উপস্থিতি সন্তোষজনক। আশা করি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আমার বিজয় নিশ্চিত।’
আরও পড়ুন: শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে: কমনওয়েলথ অবজারভার গ্রুপ
তিনি বলেন, ‘সকালে যে পরিবেশ দেখলাম তাতে মনে হয় এভাবে থাকলে সুন্দরভাবে ভোটাররা ভোট দিতে পারবেন। আমি ও আমার স্ত্রীকে নিয়ে নিজের কেন্দ্রে ভোট প্রদান করেছি।’
এ দিকে সকাল থেকেই ভোটাররা ভোট কেন্দ্রে সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়ান। এক এক করে প্রতিটি বুথে প্রবেশ করে ভোট প্রদান করছেন তারা। শান্তিপূর্ণ পরিবেশের ভোট দিতে পেরে খুশি ভোটাররা।
আরও পড়ুন: সরকার গঠনের দ্বারপ্রান্তে ১১ দলীয় জোট: নাহিদ ইসলাম
ভোটাররা বলেন, ‘দীর্ঘদিন পরে পরিবেশের মধ্য দিয়ে ভোট কেন্দ্রে ঢুকতে পেরে আনন্দিত তারা। এভাবে যদি ভোট গ্রহণ চলে তাহলে ভালো পরিবেশ থাকবে।’
বাগেরহাট খানজাহান আলী ডিগ্রি কলেজ কেন্দ্রে মোট ভোটার ২০৫০ জন। এর মধ্যে পুরুষ ৯৬৬ ও নারী ভোটার ১০৮৪ জন। মোট চারটি বুথে ভোটগ্রহণ চলছে।

৪ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·