রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, রোকসানা আক্তার (৯) ও আফসানা আক্তার (৫)। তারা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার গাংছিল গ্রামের কৃষক মহি উদ্দিনের মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, নানার বাড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকেন দুই বোন। মাদ্রাসা বন্ধ থাকায় সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খামারের পুকুরে গোসল করতে যায় দুই বোন। এ সময় ছোট বোন আফসানা পানিতে ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে বড় বোন রোকসানা এগিয়ে যায়। একপর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যায়। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে এক বোনের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে জাল ফেলে আরেক বোনের মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিক তাদের স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: পাঁচবিবিতে পানিতে ডুবে একসঙ্গে প্রাণ গেল ২ ভাইয়ের
এ বিষয়ে চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ দাস জানান, মৃতের স্বজনরা থানায় এসেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে দুপুরে দেড়টার দিকে নোয়াখালীর সদরের সোনাপুর এলাকায় পানিতে ডুবে মেহেরুমা হাবিবা (অর্চি) নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাঠপট্টি এলাকার আব্দুস সাত্তারের মেয়ে।
আরও পড়ুন: ঈদে মামা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু
মেহেরুমা হাবিবার (অর্চি) বাবা আব্দুস সাত্তার জানান, পরিবারের সদস্যদের অগোচরে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় শিশুটি। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·