সুপারস্টাইলিশ ওয়েস্টার্ন লুকে দেখা দিলেন নতুন বউ রাশমিকা

২ সপ্তাহ আগে

নয়ডার মল অব ইন্ডিয়ায় জাপানি জুতার ব্র্যান্ড অনিতস্‌কার নতুন স্টোর লঞ্চে অংশ নিতে ফ্রেমবন্দী হয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। এই ইভেন্টে তিনি ঐতিহ্যবাহী সাজ নয়, বরং একদম স্টাইলিশ ওয়েস্টার্ন লুকে উপস্থিত হয়ে সবার নজর কাড়েন।

সারি সারি স্টাইলিশ জুতা সাজানো। নতুন স্টোর লঞ্চ ইভেন্টে অংশ নিতে এভাবেই ফ্রেমবন্দী হয়েছেন নতুন বউ
ট্র্যাডিশনাল সাজে নয়, একদম সুপারস্টাইলিশ ওয়েস্টার্ন লুকে তাক লাগালেন নায়িকা
ডেনিম অন ডেনিম লুকে এসেছিলেন তিনি  
সফট পিংক জ্যাকেটের সঙ্গে জুটি হয়েছে বাটন দেওয়া মিনিস্কার্ট। ভেতরে পরেছেন গ্রে ট্যাংক টপ
ছেড়ে রাখা চুলের সঙ্গে কানে শোভা পাচ্ছে পিংক স্যাফায়ার হার্ট শেপ দুল
আউটফিটের সঙ্গে পরেছেন খুব সুন্দর একটা লেয়ার্ড নেকপিসও
সফট গ্ল্যাম মেকআপ করেছেন সুন্দরী। হালকা স্মোকি আই লুকের সঙ্গে গোলাপি ব্লাশ অন আর লিপকালারে সেজেছেন
আধুনিক ও ট্রেন্ডি ভাইবকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে  ব্র্যান্ডের ডার্ক নেভি স্নিকার্স বেছে নিয়েছেন রাশমিকা
সব মিলিয়ে ডেনিম আর কনটেম্পোরারি স্ট্রিট ওয়্যারের মিশেলে রাশমিকারের এই লুক ছিল নিঃসন্দেহে নজরকাড়া
সম্পূর্ণ পড়ুন