এছাড়াও শ্রদ্ধা জানাতে সেখানে ছুটে আসেন অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীরজাদা শহীদুল হারুন, শিল্পীর শিষ্য-ভক্তসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এসময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
পরে সন্ধ্যার দিকে শিল্পীর শেষ ইচ্ছা অনুযায়ী গৌরীপুর উপজেলার কলতাপাড়ায় সমাধিস্থ করা হয় সুনীল কর্মকারকে।
এদিকে তাকে শ্রদ্ধা জানানো শেষে অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীরজাদা শহীদুল হারুন বলেন, আজকে সংস্কৃতিক অঙ্গন সবচাইতে বিষাদময়। যারা দেহতত্ত্ব, ক্ষুধাতত্ত্ব, ভাবতত্ত্ব জানেন, তাদের মধ্যে পথিকৃৎ ছিলেন সুনীল কর্মকার। সুনীল কর্মকার শুধু ময়মনসিংহের সন্তান নয় তিনি সারা বাংলাদেশের সম্পদ ছিলেন।
তিনি আরও বলেন, সুনীল কর্মকারের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। অথচ এমন একজন গুণী মানুষের ক্ষেত্রে যখন দেশের দুইটি শীর্ষ রাষ্ট্রীয় সম্মান উপেক্ষিত থাকে, তখন তা অত্যন্ত দুঃখজনক। সরকারের উচিত ছিল জীবিত অবস্থায়ই তার অবদানকে যথাযথভাবে স্বীকৃতি দেয়া।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে বাউল শিল্পী আনিকার রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
সুনীল কর্মকার যেন একুশে পদক পান—এজন্য তিনি ব্যক্তিগতভাবেও চেষ্টা চালাবেন উল্লেখ করে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সুনীল কর্মকারের গান ও সৃষ্টিকর্মগুলো সংগ্রহ, সংরক্ষণ এবং সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেয়ার উদ্যোগ সরকারকে নিতে হবে। আমরা সুনীল কর্মকারের মতো মানুষের যথাযথ মূল্যায়ন দেখতে চাই। জীবিত অবস্থায় তা সম্ভব না হলেও, মৃত্যুর পর অন্তত যেন তিনি তার প্রাপ্য সম্মান ও স্বীকৃতি পান—এটাই আমাদের প্রত্যাশা।
এর আগে, শুক্রবার ভোর সাড়ে ৪টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কয়েক দিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুস, কিডনিসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন।
১৯৫৯ সালের ১৫ জানুয়ারি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বার্নাল গ্রামে জন্ম নেয়া সুনীল কর্মকার মাত্র সাত বছর বয়স থেকেই গানের সঙ্গে যুক্ত ছিলেন। ভরাট ও আবেগময় কণ্ঠে আসর মাতিয়ে তুলতেন তিনি। বেহালা, দোতারা, তবলা ও হারমোনিয়াম- একাধিক বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী ছিলেন এই শিল্পী। ছোটবেলায় তিনি টাইফয়েডে আক্রান্ত হয়ে চোখের আলো হারান। দৃষ্টিহীন এই শিল্পী জীবন গড়ে তোলেন গানের সঙ্গে। মরমি কবি জালাল উদ্দিন খাঁর অসংখ্য গানে সুর করে কণ্ঠ দিয়েছেন সুনীল কর্মকার। তার নিজের লেখা গানের সংখ্যা প্রায় দুইশো। তিনি বাউল, মালজোড়া গান, মহাজনি গান ও লোকসংগীতের স্বনামধন্য শিল্পী ছিলেন।
আরও পড়ুন: সংগীতশিল্পী ‘গামছা বাউল’ ডালিমের মর্মান্তিক মৃত্যু
লোকসংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০২২ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পকলা পদক লাভ করেন।
]]>

৪ সপ্তাহ আগে
৭







Bengali (BD) ·
English (US) ·