মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ বিউবো’র নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী রাসেল আহমাদ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছাতক গ্রিড উপকেন্দ্রের সিলেট ছাতক সঞ্চালন লাইনের সার্কিট-১ ও সার্কিট-২ জাম্পারিং কাজ সম্পাদনের জন্য বুধবার (১ এপ্রিল) সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত ১৩২/৩৩ কেভি সুনামগঞ্জ গ্রীড উপকেন্দ্রের ১৩২ কেভি ইনকামিং সার্কিট সাট ডাউন গ্রহণ করা হবে।
ওই দিন ৩৩ কেভি সুনামগঞ্জ ফিডারের মেরামত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ এর আওতাধীন সব এলাকায় সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে।
আরও পড়ুন: ভূমধ্যসাগরে মৃত্যুর ঘটনায় সুনামগঞ্জে ৯ দালালের বিরুদ্ধে মামলা
বিদ্যুৎ গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পৌঁছে দেয়ার লক্ষে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন প্রকৌশলী।

১ সপ্তাহে আগে
৫








Bengali (BD) ·
English (US) ·