রোববার (২৬ এপ্রিল) রাতে এক বার্তায় এ তথ্যটি নিশ্চিত করেছেন উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়- উখিয়া উপজেলার পালংখালী সীমান্তের বাহারপাড়া এলাকায় শনিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির বিশেষ টহল দল। অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের সঙ্গে থাকা গোলাবারুদ ও দেশীয় দা ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫৩ রাউন্ড রাইফেলের গুলি ও ১২৯ রাউন্ড এমজির গুলিসহ মোট ২৮২ রাউন্ড গোলাবারুদ এবং একটি দেশীয় দা উদ্ধার করতে সক্ষম হয়। পালিয়ে যাওয়া দুষ্কৃতকারীদের আটক করার জন্য বিজিবি সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালালেও তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: ভয়াবহ লোডশেডিং, কোনো ভাবেই কক্সবাজারে রাখা যাচ্ছে না পর্যটকদের
এ ব্যাপারে উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·