শনিবার (২৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সদর কোম্পানির একটি আভিযানিক দল গোয়াইনঘাট থানাধীন পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরি এলাকায় অভিযান পরিচালনা করে ওই অস্ত্র উদ্ধার করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্ত্র থাকার খবর পেয়ে র্যাবের দলটি রাত ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ঝোপঝাড়ে তল্লাশি চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি খাসিয়া দা, একটি দেশীয় দা, একটি দেশীয় ডেগার, একটি চাকু এবং একটি স্টিলের জাম্পার পাইপ উদ্ধার করা হয়।
তবে কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। র্যাবের ধারণা, এসব অস্ত্র নাশকতায় ব্যবহারের উদ্দেশ্যে সেখানে রাখা হতে পারে। এ বিষয়ে র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
আরও পড়ুন: রাজধানীর রায়েরবাজারে সেনা অভিযানে গ্রেফতার ১৮, বিপুল অস্ত্র উদ্ধার
এ দিকে র্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

৪ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·