সিলেটে পাঁচ দিনের সফরে প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী

২ সপ্তাহ আগে
পাঁচ দিনের সফরে সিলেট গিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেট ওসমানী বিমানবন্দরে দলের নেতাকর্মীকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এসময় সবাইকে একসাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ কাজ করার ঘোষণা দেন তিনি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সোয়া ২টার দিকে ঢাকা থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও দলের নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান।

 

আরও পড়ুন: নতুন মন্ত্রিসভায় এগিয়ে চট্টগ্রাম, সবচেয়ে কম সদস্য সিলেটের

 

পাঁচ দিন সিলেট অবস্থানকালে তিনি হযরত শাহজালাল ও হযরত শাহপরান রহমতুল্লাহে আলাইহির মাজার জেয়ারত ছারা  মৌলভীবাজারে প্রয়াত সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের কবর জিয়ারত করবেন। এছাড়া তার নির্বাচনী এলাকা সিলেট-৪ এর তিন উপজেলায় যাওয়ার কথা রয়েছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন