সিরিয়ায় বাশার আল-আসাদ প্রশাসনের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের প্রকাশ্য বিচার শুরু

১ সপ্তাহে আগে
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের প্রথম প্রকাশ্য বিচার শুরু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিচার কার্যক্রমের প্রথম শুনানি অনুষ্ঠিত হয়। অভিযুক্তদের মধ্যে একজন আদালতে সরাসরি হাজির ছিলেন।

দীর্ঘ ১৫ বছর পর সিরিয়ায় শুরু হলো আসাদ আমলের কর্মকর্তাদের প্রথম প্রকাশ্য বিচার। স্থানীয় সময় রোববার রাজধানী দামেস্কে শুরু হয় বিচার কার্যক্রম।

 

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা’র বরাত দিয়ে আল-আরাবিয়া জানায়, সিরীয় জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধের দায়ে আদালতে হাজির হন সিরীয় সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আতেফ নাজিব।

 

তিনি আসাদের শাসনামলে দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তা শাখার প্রধান ছিলেন। তার বিরুদ্ধে সেখানে ব্যাপক দমন-পীড়ন ও গ্রেফতার অভিযানের নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। 

 

আরও পড়ুন: গোলান নিয়ে ইসরাইলের সঙ্গে ‘দীর্ঘমেয়াদী’ আলোচনায় যেতে পারে সিরিয়া: প্রেসিডেন্ট আল-শারা

 

এই মামলায় অনুপস্থিতিতে অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ভাই মাহের আল-আসাদকে। তাদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, চাঁদাবাজি ও মাদক পাচারের মতো গুরুতর অভিযোগ আনা হয়। আসাদ সরকার পতনের পর তারা দেশ ছেড়ে পালিয়ে যান। আদালতের বাইরে ভুক্তভোগীদের পরিবারসহ সাধারণ মানুষ জড়ো হয়ে এই বিচারকে স্বাগত জানান।

 

২০১১ সালে দারায় কয়েকজন কিশোরকে গ্রেফতার ও নির্যাতনের ঘটনা থেকেই আন্দোলনের সূচনা হয়, যা পরে পূর্ণাঙ্গ গৃহযুদ্ধে রূপ নেয়। দীর্ঘ এই সংঘাতে প্রায় পাঁচ লাখ মানুষ নিহত হন। ২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীদের আকস্মিক অভিযানে আসাদ সরকারের পতন ঘটে।

]]>
সম্পূর্ণ পড়ুন